১২/০২/২০২৬, ১৫:৫৭ অপরাহ্ণ
28 C
Dhaka
১২/০২/২০২৬, ১৫:৫৭ অপরাহ্ণ
বিজ্ঞাপন

মেহেরপুরে সড়কের পাশ থেকে পরিত্যক্ত ওয়ান শার্টারগান উদ্ধার

মেহেরপুরের গাংনী উপজেলায় সড়কের পাশ থেকে একটি পরিত্যক্ত ওয়ান শার্টারগান উদ্ধার করেছে সেনাবাহিনী।

শনিবার ভোররাতে উপজেলার জুগিন্দা-পোড়াপাড়া সড়কের পাশে পড়ে থাকা অবস্থায় অস্ত্রটি উদ্ধার করা হয়। সেনাবাহিনীর ২৭ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারির একটি টহলদল মেজর রাব্বির নেতৃত্বে এ অভিযান পরিচালনা করে।

অস্ত্রটি উদ্ধার করে বর্তমানে আইনানুগ প্রক্রিয়ার মাধ্যমে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। কে বা কারা অস্ত্রটি সেখানে ফেলে গেছে, সে বিষয়ে তদন্ত শুরু হয়েছে।

এ ঘটনায় স্থানীয়দের মধ্যে এক ধরনের উদ্বেগ তৈরি হয়েছে। তবে সেনাবাহিনীর দ্রুত পদক্ষেপে তারা কিছুটা স্বস্তি প্রকাশ করেছেন।

বিজ্ঞাপন

পড়ুন: মেহেরপুরে সনাতন ধর্মাবলম্বীদের রথযাত্রা উৎসব অনুষ্ঠিত

এস/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন