১৫/০২/২০২৬, ৩:১১ পূর্বাহ্ণ
18 C
Dhaka
১৫/০২/২০২৬, ৩:১১ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

চট্টগ্রামে ৩৮৭ হাজী নিয়ে রানওয়েতে আটকা উড়োজাহাজ

সৌদি আরবের মদিনা থেকে চট্টগ্রামে অবতরণ করা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি দেখা দিয়েছে। ফলে রানওয়েতে আটকা পড়েছে বিমানটি।

শনিবার (৫ জুলাই) চট্রগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে এই ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

যান্ত্রিক ত্রুটির কারনে ৩৮৭ জন হাজী নিয়ে অবতরণ করা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইটটি রানওয়েতেই আটকে যায়। ফলে প্রায় ২ ঘণ্টা বন্ধ ছিল চট্রগ্রাম বিমানবন্দরের রানওয়ে।

বিমান কর্তৃপক্ষ জানিয়েছে, মদীনা থেকে হজ্জযাত্রী নিয়ে আসা বিমানের ফ্লাইট বিজি- ১৩৮ শাহ আমানতে ল্যান্ড করার পর, রানওয়ে-২৩ প্রান্তে যান্ত্রিক ত্রুটিজনিত কারণে আটকে পড়ে।পরে যান্ত্রিক ত্রুটি সারিয়ে বিমানটিকে সকাল সাড়ে ১১ টার দিকে নিরাপদে সরিয়ে এপ্রোনে নিয়ে আসা হয়। অনাকাঙ্ক্ষিত এ ঘটনায় বিমানবন্দরের রানওয়ে প্রায় ২ ঘন্টা বন্ধ ছিলো।

পড়ুন: বাংলাদেশ থেকে শেষ হলো হজ ফ্লাইট

এস/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন