ময়মনসিংহ মহানগর বিএনপি’র যুগ্ম আহ্বায়ক, ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপি’র সাবেক দপ্তর সম্পাদক, ময়মনসিংহ জেলা চার দলীয় ও বিশ দলীয় জোটের সাবেক সমন্বয়কারী ও ময়মনসিংহ জেলা কৃষকদলের নির্বাচিত সাংগঠনিক সম্পাদক এডভোকেট এম.এ হান্নান খান বলেন, আমাদের ও আগামীর প্রজন্মের জন্য ময়মনসিংহ নগরীর পরিবেশ বাচাঁতে নিজ উদ্যোগে অন্তত একটি করে গাছ লাগান।
বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে গ্রীণ ময়মনসিংহ ক্যাম্পেইনের উদ্যোগে বৃক্ষ রোপন ও বৃক্ষ বিতরণ কর্মসূচীর অংশ হিসেবে শুক্রবার বিকেলে বৃষ্টি উপেক্ষা করে নগরীর ৮, ৯ ও ১৮ নং ওয়ার্ডের থানাঘাট, পুরাতন গুদারাঘাট ও ইসলামবাগ সংলগ্ন বেরিবাধ এলাকায় বৃক্ষ রোপন ও বৃক্ষ বিতরণ করা হয়।
এডভোকেট এম এ হান্নান বলেন, পরিবেশ রক্ষার জন্য আমার আপনার ভবিষ্যত প্রজন্মের জন্য একটি করে গাছ লাগিয়ে পরিবেশ রক্ষার আহবান জানান।
তিনি আরও বলেন গাছ লাগিয়ে আমরা অর্থনৈতিক উন্নত করবো তেমনী পরিবেশের ভারসাম্য রক্ষা করবো।
এসময় উপস্থিত ছিলেন, ৯নং ওয়ার্ড বিএনপি’র যুগ্ম আহ্বায়ক রফিক ভূইয়া, আব্দুল হেকিম, বিএনপি’র রানা গুপ্ত, ছাত্রদল নেতা সামছুল হোসাইন বাবু, ফরহাদ ভূইয়া, গ্রীণ ময়মনসিংহ ক্যাম্পেইন সদস্য, ইমন, রাফায়েত খান, সামিউল আলম সুমন, ইলহাম। বৃক্ষ রোপন কর্মসূচীতে নিজ উদ্যোগে অংশ নেন সুদীপ মজুমদার, রাজন, রানা, সিফাত ও আশিক প্রমুখ।
পড়ুন: ময়মনসিংহে ছাত্রদল নেতা হত্যা মামলার মূল আসামি গ্রেপ্তার
এস/


