১৫/০২/২০২৬, ১:২৯ পূর্বাহ্ণ
18 C
Dhaka
১৫/০২/২০২৬, ১:২৯ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

চরফ্যাশনে জামায়াতের ওয়ার্ড সভাপতিদের নিয়ে শিক্ষা শিবির অনুষ্ঠিত

বাংলাদেশ জামায়াতে ইসলামী চরফ্যাশন উপজেলা শাখার আয়োজনে ওয়ার্ড সভাপতিদের নিয়ে শিক্ষাশিবির অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৫ জুলাই) সকাল ৭টায় চরফ্যাশন টি. ব্যারেট মাধ্যমিক বিদ্যালয়ের হলরুমে দিনব্যাপী শিক্ষাশিবিরের অনুষ্ঠান শুরু হয়।

অনুষ্ঠানে চরফ্যাশন উপজেলা জামায়াতে ইসলামী’র আমীর অধ্যক্ষ মীর মোহাম্মদ শরীফ হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি’র বক্তব্য রাখেন ভোলা-৪ (চরফ্যাশন মনপুরা) আসনের জামায়াতে ইসলামী মনোনীত জাতীয় সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ মাওলানা মোস্তফা কামাল, প্রধান বক্তা ছিলেন ভোলা জেলা জামায়াতের আমীর মাস্টার জাকির হোসেন, বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন ভোলা জেলা জামায়াতের সেক্রেটারী কাজী মাওলানা হারুন অর রশিদ, শ্রমিক কল্যান ফেডারেশন ঢাকা মহানগরী উত্তর সভাপতি মাওলানা মহিব্বুল্লাহ।

আরো বক্তব্য রাখেন উপজেলা নায়েবে আমীর মাওলানা নজরুল ইসলাম, অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা জামায়াতের সেক্রেটারী মাওলানা আবুল কাশেম। অনুষ্ঠানে আসন্ন নির্বাচনে ওয়ার্ড দায়িত্বশীলের করনীয়, সামাজিক কাজের গুরুত্ব, ভোটার যোগাযোগের গুরুত্ব ও পদ্ধতি নিয়ে আলোচনা করা হয়।

এ সময় উপজেলা ও পৌরসভা জামায়াতে ইসলামী’র ওয়ার্ড সভাপতিগণ উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

পড়ুন : বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে চরফ্যাশনে শোভাযাত্রা ও আলোচনা সভা

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন