০১/০৩/২০২৬, ৯:৪৯ পূর্বাহ্ণ
24.9 C
Dhaka
০১/০৩/২০২৬, ৯:৪৯ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

খালিশপুর পৌর সুপার মার্কেট ব্যবসায়ী সমিতির নির্বাচন পরিচালনা কমিটি গঠন

দীর্ঘদিন পর খুলনা সিটি কর্পোরেশন পরিচালিত খালিশপুর পৌর সুপার মার্কেট ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে মার্কেট চত্বরে এই সভা অনুষ্ঠিত হয়।

সভায় সর্বসম্মতিক্রমে আসন্ন নির্বাচন পরিচালনার জন্য খালিশপুর থানা বিএনপির সভাপতি এড. মোহাম্মদ আলী বাবুকে চেয়ারম্যান করে নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়। সভায় সভাপতিত্ব করেন সমিতির সিনিয়র সহ-সভাপতি মনিয়ার হোসেন।

সভায় বক্তৃতা করেন সংগঠনের সাধারণ সম্পাদক রাফেল ফেরদৌস রানা, সহ-সভাপতি মিজানুর রহমান, জাকির হোসেন, সহ-সাধারণ সম্পাদক মোঃ শফিউল আজম আদু, আঃ রাজ্জাক মিন্টু, মাসুদ আসিফ, আবু বক্কর সিদ্দিক, ইউনুস, প্রফুল্ল মন্ডল, লিয়াকত হোসেন প্রমূখ।

বিজ্ঞাপন

পড়ুন : খুলনা মহানগরে পাঁচ থানা মহিলা দলের আহবায়ক কমিটি গঠন

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন