১৩/০২/২০২৬, ১৮:৫৯ অপরাহ্ণ
24 C
Dhaka
১৩/০২/২০২৬, ১৮:৫৯ অপরাহ্ণ
বিজ্ঞাপন

দিনাজপুরের বীরগঞ্জে বিআরটিসি বাস নিয়ন্ত্রণ হারিয়ে নিহত ১, আহত ২০

ঢাকা টু পঞ্চগড় মহাসড়কের দিনাজপুরের বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে বিআরটিসি বাস নিয়ন্ত্রণ হারিয়ে নিহত ১ ও আহত ২০ জন।

রোববার (০৬ জুলাই) বিকাল সাড়ে ৩টার দিকে বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন চাকাই এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পরে স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের সহায়তায় নিহত ও আহতদের উদ্ধার করে বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

স্থানীয়রা জানান, সাড়ে ৩টার দিকে (ঢাকা মেট্রো ব ১১-২২০৪) নম্বরের একটি বিআরটিসি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে খাদে পড়ে এমন মর্মান্তিক ঘটনা ঘটে। নিহতের পরিচয় হলো রংপুর সদরের সাতগড়া এলাকার জানকি মহন্তের ছেলে শ্রী সুকুমার মহন্ত(৪৭)।

বিষয়টি নিশ্চিত করেছেন বীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল গফুর। তিনি জানান, পঞ্চগড় থেকে রংপুর যাওয়ার পথে বিআরটিসি নিয়ন্ত্রণ হারিয়ে একজনের মৃত্যু হয়েছে। এই দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিচয় শনাক্তে আমরা কাজ করছি।

বিজ্ঞাপন

পড়ুন : জিআই স্বীকৃতির পর দিনাজপুরের লিচু পাড়ি দিতে চায় বিশ্ববাজারে

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন