০১/০৩/২০২৬, ১১:০০ পূর্বাহ্ণ
24.9 C
Dhaka
০১/০৩/২০২৬, ১১:০০ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

খুলনায় ডেঙ্গুতে শিশুর মৃত্যু

খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে গত ২৪ ঘন্টায় ডেঙ্গু আক্রান্ত অনিমা নামে পাঁচ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।

রোববার (৬ জুলাই) দুপুরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার এবং ডেঙ্গু ইউনিটের ফোকালপারসন ডা. খান আহমেদ ইশতিয়াক এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গত শনিবার সন্ধ্যায় বাগেরহাট জেলার মোল্লাহাটের অনিমা খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়। রাতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ নিয়ে চলতি বছরে ডেঙ্গু আক্রান্ত ৩ জন রোগীর মৃত্যু হয়েছে।

তিনি আরও বলেন, গত ২৪ ঘন্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ৪ জন রোগী ভর্তি হয়েছেন। বর্তমানে ৮ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন।

বিজ্ঞাপন

পড়ুন : খুলনায় ছাত্রলীগ কর্মীকে মারধর করে পুলিশে সোপর্দ

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন