শেরপুরের শ্রীবরদীতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে আলোচনা সভা ও কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়। ৬ জুলাই রবিবার উপজেলার কর্ণঝোড়া দাখিল মাদ্রাসা মাঠে উক্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীবরদী উপজেলা যুবদলের আহ্বায়ক এডভোকেট আবু রায়হান মুহাঃ আল বেরুনি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিংগাবরুনা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি শাহজাহান চাঁন।
এ সময় শ্রীবরদী উপজেলা যুবদলের আহ্বায়ক এডভোকেট আবু রায়হান মুহাঃ আল বেরুনি বলেন, দেশ ও জনগণের স্বার্থে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ৩১ দফা বাস্তবায়নের জন্য নির্দেশনা দিয়েছেন। আর এই ৩১ দফা বাস্তবায়নের জন্যই আমরা কাজ করে যাচ্ছি। তিনি আরও বলেন, জনগনই সকল ক্ষমতার উৎস এবং আগামী নির্বাচনে জনগনই তার ভোটের মাধ্যমে সিদ্ধান্ত নিবে শ্রীবরদীতে কে এমপি হবে আর কে মেম্বার চেয়ারম্যান হবে।
এছাড়াও তিনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জনগণের গণতান্ত্রিক অধিকার পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যে সংবিধান সংস্কার, জাতীয় সমন্বয় কমিশন, অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের লক্ষ্যে নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা চালুসহ জনগণের আকাঙ্খা পূরণে ৩১ দফা দাবি উত্থাপন করেছেন। সেই দাবি সবার মধ্যে পৌঁছে দেয়া দরকার। তাই আজকে সেই দাবি সবার কাছে পৌঁছে দিচ্ছি। স্বৈরাচারী শাসনব্যবস্থার মধ্য দিয়ে পতিত স্বৈরাচার দেশের প্রতিটি প্রতিষ্ঠান যেভাবে ধ্বংস করেছে, তা থেকে দেশ ও জাতিকে রক্ষা করতে হবে। এ জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের বিকল্প নেই।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীবরদী উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক এরশাদুজ্জামান আরজু, শ্রীবরদী উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. আবু সালেহ, শ্রীবরদী উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. হোসাইন। এছাড়াও জুলফিকার আলী ভুট্টু, মো. আব্দুল আলীম, রমজান আকন্দ, শহিদুর রহমান শহিদ, আলহাজ্ব উমেদ আলী মাষ্টার, আরিফ হাসান টুটুল, ওবায়দুল ইসলাম সওদাগর, আল-আমিন, ফারুক মিয়া সহ সিংগাবরুনা ও কাকিলাকুড়া ইউনিয়নের অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
পড়ুন : শ্রীবরদীতে গুরুতর অসুস্থ যুবদল নেতা হারুনের পাশে সাবেক এমপি রুবেল


