22.7 C
Dhaka
০৪/০৩/২০২৬, ০:০১ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

টেক্সাসে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৭৮

যুক্তরাষ্ট্রের টেক্সাসে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭৮ জনে। যেখানে শুধু কের কাউন্টিতেই মারা গেছেন ৬৮ জন, যার মধ্যে ২৮ জনই শিশু।

সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়, এখনো অনেকে নিখোঁজ থাকায় কর্মকর্তারা মৃতের সংখ্যা বাড়ার আশঙ্কা করছেন। আবহাওয়া বিভাগ আগামী ২৪-৪৮ ঘণ্টার মধ্যে টেক্সাসে আরও ঝড়ের পূর্বাভাস দিয়েছে। এর ফলে উদ্ধার অভিযানে ব্যাহত হওয়ার আশঙ্কা করা হচ্ছে।

উদ্ধার হওয়া বেশ কয়েকটি মরদেহের পরিচয় এখনো শনাক্ত করা সম্ভব হয়নি বলে জানিয়েছে কের কাউন্টি পুলিশ।

স্থানীয় প্রশাসন ও উদ্ধারকারী বাহিনী জানায়, এখনও চলছে উদ্ধার কার্যক্রম। নিখোঁজদের সন্ধানে মোতায়েন রয়েছে হেলিকপ্টার, ড্রোন ও নৌযান। হাসপাতালগুলোতে জারি করা হয়েছে জরুরি সতর্কতা। নিখোঁজ সবাইকে খুজেঁ না পাওয়া পর্যন্ত উদ্ধারকাজ অব্যাহত থাকবে বলে জানায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

রোববার টেক্সাসের গভর্নর গ্রেগ অ্যাবট এক সংবাদ সম্মেলনে বলেন, নিখোঁজ প্রত্যেকের সন্ধান নিশ্চিত করতে অভিযান অ্যাহত থাকবে। এখনো ৪১ জন নিখোঁজ রয়েছেন বলে তিনি উল্লেখ করেন।

জরুরি অবস্থা বহাল রাখার কথা জানান টেক্সাসের গভর্নর গ্রেগ অ্যাবট। ফেডারেল সরকার ত্রাণ সহায়তা শুরু করেছে বলেও জানান তিনি।

এমন বিভীষিকাময় সময়কে দুর্যোগ নয় জাতীয় ট্র্যাজেডি বলে অভিহিত করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ক্ষতিগ্রস্তদের প্রতি তিনি সমবেদনা জানিয়েছেন। একইসঙ্গে আগামী শুক্রবার তিনি ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করতে পারেন। ট্রাম্প জানান, তার প্রশাসন অ্যাবটের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছে।

যুক্তরাষ্ট্রের আবহাওয়া বিভাগ জানিয়েছে, টেক্সাসের পশ্চিম-মধ্যাঞ্চলে আরও বন্যার আশঙ্কা আছে। গত বৃহস্পতিবার রাত থেকে হওয়া বৃষ্টির কারণে এ পরিস্থিতি তৈরি হয়েছে।

বিজ্ঞাপন

পড়ুন: টেক্সাসে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৫০

এস/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন