১১/০২/২০২৬, ১১:৪৬ পূর্বাহ্ণ
22 C
Dhaka
১১/০২/২০২৬, ১১:৪৬ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

ট্রাম্পের সাথে দেখা করেছেন নেতানিয়াহু

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে দেখা করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এতে গাজায় নতুন করে যুদ্ধবিরতির আশা বাড়ছে। সোমবার (৭ জুলাই) সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে এ খবর জানানো হয়।

ট্রাম্প এর আগে সাংবাদিকদের বলেছিলেন, ‘গাজা সংঘাতের অবসানের বিষয়ে তিনি নেতানিয়াহুর সাথে দৃঢ় অবস্থানে আছেন এবং মনে করেন, এই সপ্তাহে একটি চুক্তি হতে পারে।’

যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে বিমানে ওঠার আগে নেতানিয়াহু বলেন, ‘আমরা যে শর্তে সম্মত হয়েছি, সেই শর্তে চুক্তিটি নিয়ে যে আলোচনা করা হয়েছে তা অর্জনের জন্য কাজ করছি। আমি বিশ্বাস করি প্রেসিডেন্ট ট্রাম্পের সাথে কথোপকথন অবশ্যই এই ফলাফলকে এগিয়ে নিতে সাহায্য করবে। যা আমাদের সবার প্রত্যাশা।

এদিকে, রোববার সন্ধ্যায় কাতারে ৬০ দিনের যুদ্ধবিরতি এবং জিম্মি মুক্তি চুক্তির জন্য ট্রাম্পের দেয়া প্রস্তাবের উপর ইসরায়েল এবং হামাসের মধ্যে পরোক্ষ আলোচনা আবার শুরু হয়েছে।

প্রায় ছয় মাস আগে ট্রাম্প ক্ষমতায় ফিরে আসার পর নেতানিয়াহু তৃতীয়বারের মতো হোয়াইট হাউস সফর করলেন।

তবে ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে ইসরায়েলি হামলার সাথে যুক্তরাষ্টের যোগ দেয়া এবং উভয় পক্ষের মধ্যে যুদ্ধবিরতি হওয়ার পর এই প্রথমবারের মতো নেতারা বৈঠক করবেন।

তবে, এটি স্পষ্ট নয় যে ইসরায়েল ও হামাসের মধ্যে মূল পার্থক্যগুলো যা চুক্তিটির ক্ষেত্রে একটি প্রতিবন্ধকতা তা কাটিয়ে ওঠা সম্ভব হবে কিনা।

বিজ্ঞাপন

পড়ুন: যুক্তরাষ্ট্রজুড়ে ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে বিক্ষোভ

এস/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন