নেত্রকোনার কলমাকান্দায় সাড়ে চার বছরের এক কন্যা শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে নবী হোসেন (৩৮) নামে এক ব্যক্তিকে আটক করে পুলিশের কাছে সোর্পদ করেছে – স্থানীয়রা।
এ ঘটনায় সোমবার (৭ জুলাই) সকালে ভুক্তভোগীর বাবা বাদী হয়ে নবী হোসেনকে আসামী করে মামলা দায়ের করেছেন। গতকাল রবিবার দুপুরে ঘটেছে।
আটককৃত ব্যক্তি বাড়ী হচ্ছে উপজেলার কলমাকান্দা সদর ইউনিয়নের বাদে আমতৈল গ্রামের আব্দুল করিমের ছেলে।
পুলিশ ও শিশুটির পরিবার সূত্রে জানা যায়, শিশুটি নবী হোসেনের উঠানের সামনে খেলছিলো। এ সময় নবী হোসেন তাকে ডেকে নিয়ে ধর্ষণের চেষ্টা করে। শিশুটির কান্নার আওয়াজ শুনে প্রতিবেশীরা উদ্ধার করে ও অভিযুক্তকে এলাকাবাসী থানা পুলিশের কাছে সোপর্দ করে।
এ বিষয়ে কলমাকান্দা থানার ওসি মোহাম্মদ লুৎফর রহমান সত্যতা নিশ্চিত করে বলেন, মামলা নথিভুক্ত করা হয়েছে। আটককৃত নবী হোসেনকে আজ দুপুরের দিকে জেলা আদালতে পাঠানো হয়েছে। ভুক্তভোগী শিশুকে ডাক্তারি পরীক্ষা জেলার সদর হাসপাতালে ও জবানবন্দির জন্য জেলা আদালতে পাঠানো হয়েছে।
পড়ুন: সিলেট থেকেই গণতন্ত্র উদ্ধারের যাত্রা শুরু হলো : নিপুন রায়
দেখুন: নির্বাচন হবে,তবে হ্যাঁ-না ভোটের?
ইম/


