০১/০৩/২০২৬, ১১:০০ পূর্বাহ্ণ
24.9 C
Dhaka
০১/০৩/২০২৬, ১১:০০ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

কমিশনারের অপসারণের দাবিতে ছাত্র-জনতার কেএমপি ব্লকেড

খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. জুলফিকার আলী হায়দারের অপসারণের দাবিতে কেএমপি ব্লকেড কর্মসূচি পালন করেছে ছাত্র-জনতা। সোমবার (৭ জুলাই ) বিকালে কেএমপির সামনে খানজাহান আলী সড়কে অবস্থান নিয়ে ব্লকেড করে তারা।

বিজ্ঞাপন

এসময় ‘বাঁচতে হলে লড়তে হবে, এই লড়াইয়ে জিততে হবে,’ ‘জ্বালোরে জ্বালো, আগুন জ্বালো,’ ‘লড়াই লড়াই লড়াই চাই, লড়াই করে বাঁচতে চাই,’ ‘দিয়েছি তো রক্ত, আরো দেবো রক্ত,’ ‘রক্তের বন্যায়, ভেসে যাবে অন্যায়’ সহ নানান স্লোগান দিতে থাকেন আন্দোলনকারীরা। এসময় তারা কেএমপি কমিশনারের অপসারণের দাবি জানিয়ে স্লোগান দেন।
আন্দোলনে অংশগ্রহণকারীরা বলেন, খুলনার আইনশৃঙ্খলার পরিস্থিতি দিন দিন আরও অবনতির দিকে যাচ্ছে। আমরা সাধারণ জনগণ এখন আগেরমতো জীবন-যাপন করতে পারছি না। আমরা এখন ভয়ের মধ্যে আছি, আমরা কেএমপি কমিশনারের পদত্যাগ চাই এবং আইনশৃঙ্খলার উন্নতি দেখতে চাই।

পড়ুন: তরুণদের হাত ধরে গঠিত হবে নতুন বাংলাদেশ : নাটোরে নাহিদ ইসলাম

দেখুন: ‘তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই আগামী নির্বাচন হবে

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন