24.9 C
Dhaka
০৩/০৩/২০২৬, ২২:২৩ অপরাহ্ণ
বিজ্ঞাপন

৮ কোটি টাকা ব্যয়ে জেলা প্রশাসন বিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন

মৌলভীবাজারে জেলা প্রশাসনের তত্বাবধানে ২০২২ সালে স্থাপিত হয় বাংলা ও ইংরেজি ভার্সনে পরিচালিত বিদ্যালয় ‘কালেক্টরেট স্কুল এন্ড কলেজ’। ২৩ সালের ১৫ নভেম্বর থেকে শহরের পিটিএই রোডে বিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসে শুরু হয় প্রি-প্রাইমারী থেকে ৬ষ্ঠ শ্রেণী পর্যন্ত পাঠদান কার্যক্রম। এরই ধারাবাহিকতায় গত ২৪ সালের ২১ অক্টোবর থেকে এই শিক্ষা প্রতিষ্ঠানটিকে ৬ষ্ঠ থেকে ৮ম শ্রেণী পর্যন্ত নিম্নমাধ্যমিক পর্যায়ে উত্তীর্ণ করা হয়।
ভবিষ্যতে উচ্চ মাধ্যমিক (কলেজ) পর্যায়ে এই বিদ্যালয়ের শ্রেণী সম্প্রসারণের পরিকল্পনা থাকায় এবার পাঁচতলা বিশিষ্ট একটি আধুনিক সুবিধাসম্পন্ন নতুন ভবন হচ্ছে এই বিদ্যালয়ে। জেলার দেশ ও প্রবাসে থাকা বিশিষ্ট দাতাদের সহযোগিতায় আট কোটি টাকা ব্যয়ে নির্মিত পাঁচতলার এই ভবনে থাকবে আধুনিক শ্রেণীকক্ষ, বিজ্ঞান, কম্পিউটার ল্যাবসহ ৩০টি শ্রেণী কক্ষ। বিকেলে নতুন ভবনটির ভিত্তিপ্রস্তর স্থাপন করেন জেলা প্রশাসক মো: ইসরাইল হোসেন। এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোছা: শাহীনা আক্তার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বুলবুল আহমেদ, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মেহনাজ ফেরদৌস, শিক্ষা ও আইসিটি (উন্নয়ন ও মানব সম্পদ ব্যবস্থাপনা) মো: মামুনুর রশিদ, জেলা শিক্ষা কর্মকর্তা ফজলুর রহমান, কালেক্টরেট স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ জসিম উদ্দিন মাসুদ, এম.সি.এন এর চেয়ারম্যান ও বিদ্যালয়ের দাতা সদস্য হাসান আহমেদ জাবেদ, জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, শিক্ষক-শিক্ষিকাবৃন্দ, সাংবাদিক, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
আধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন এই ভবনের নির্মাণকাজ সম্পন্ন হবে ২০২৬ সালে, এর নির্মাণ প্রকৌশলী হিসেবে আছেন ইঞ্জিনিয়ার মো: মোয়াজ্জেম হোসেন। নির্মাণ কাজের উদ্বোধন শেষে দোয়া ও শিরণী বিতরণ করা হয়।
জেলা প্রশাসক মো: ইসরাইল হোসেন জানান, নিজস্ব ক্যাম্পাসে এখন পর্যন্ত দেশ ও প্রবাসে থাকা স্থানীয় বাসিন্দাদের আর্থিক সহযোগিতায় মোট আট কোটি টাকা ব্যয়ে এই নতুন ভবনটির নির্মাণ কাজ শুরু হয়েছে। নতুন একাডেমিক ভবনটি হতে যাচ্ছে জেলার একটি আধুনিক ঐতিহ্যবাহী বিদ্যালয়, ভবনের কাজ সম্পন্ন হলে শিক্ষার পরিবেশ আরও উন্নত হবে বলে প্রত্যাশা রাখেন তিনি।

বিজ্ঞাপন

পড়ুন: টেক্সাসে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৭৮

দেখুন: সামনে নির্বাচন, পুঁজিবাজারে ইতিবাচক প্রভাব

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন