22.7 C
Dhaka
০৩/০৩/২০২৬, ১:২২ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

ছয় দফা দাবিতে হেলথ অ্যাসিস্ট্যান্ট এসোসিয়েশনের অবস্থান কর্মসূচি পালন

নিয়োগবিধি সংশোধন, টেকনিক্যাল পদমর্যাদা, উচ্চতর গ্রেড নিশ্চিত করণসহ ছয় দফা দাবিতে অবস্থান কর্মসুচী পালন করেছেন ময়মনসিংহের স্বাস্থ্য সহকারীরা। আজ সকালে জেলা সিভিল সার্জন কার্যালয়ের সামনে বিভিন্ন উপজেলার স্বাস্থ্য সহকারীরা দুই ঘন্টা অবস্থান কর্মসূচি পালন করেন।

এতে বক্তব্য রাখেন কেন্দ্রীয় সমন্বয়ক নাসির উদ্দীন ভূইয়া, বিভাগের আহবায়ক একে এম শফিউল আজম, বাংলাদেশ হেলথ এসিস্ট্যান্ট এসোসিয়েশন ময়মনসিংহ জেলা শাখার সভাপতি আফজাল হোসাইন, সাধারণ সম্পাদক মো. আলমগীরসহ অন্যরা।

দ্রুত দাবি বাস্তবায়ন না হলে কঠোর আন্দোলনের হুশিয়ারি দেন বক্তারা। অ্যাসিস্ট্যান্ট এসোসিয়েশন কেন্দ্রীয় দাবি বাস্তবায়ন সমন্বয়ে পরিষদ দ্বারা ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে ময়মনসিংহ হেলথ অ্যাসিস্ট্যান্ট এসোসিয়েশনের আয়োজনে সকাল ৮ টা থেকে ১১ঃ০০ টা পর্যন্ত ৩ ঘন্টা অবস্থান কর্মসূচি পালন করা হয়েছে।

বিজ্ঞাপন

পড়ুন: ময়মনসিংহে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আ.লীগকে সু সংগঠিত করার অভিযোগে কলেজ অধ্যক্ষ মিনার গ্রেফতার

এস/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন