বিজ্ঞাপন

দেশকে পিছিয়ে দিতেই একটি পক্ষ নির্বাচন বিলম্বের কথা বলছে

যারা নির্বাচন বিলম্বের কথা বলে তাদের উদ্দেশ্য হচ্ছে দেশকে পিছিয়ে দেয়া। দেশের নিরাপত্তা,বিচারব্যবস্থা ও অর্থনীতিকে ভঙ্গুর অবস্থায় ফিরিয়ে নিতে নির্বাচন পেছানোর কথা বলেন তারা, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি′র আওতাধীন উপজেলা ও পৌরসভা কমিটি গঠনকল্পে তথ্য উপাত্ত সংগ্রহ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য এসব কথা বলেন দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক ইদ্রিস মিয়া।

বিজ্ঞাপন

সোমবার বিকেলে নগরীর দোস্ত বিল্ডিং চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে তিনি আরও বলেন,নির্বাচন যত বেশি বিলম্বে হবে দেশ ততোবেশি পিছিয়ে পড়বে। দেশকে এগিয়ে নিতে নির্বাচিত সরকারের কোনো বিকল্প নেই। তিনি আগামী নির্বাচনে বিএনপির বিজয় চূড়ান্ত করতে সর্বাত্মক প্রস্তুতি নিতে বিএনপির নেতাকর্মীদের প্রতি আহবান জানান।

এসময় ইদ্রিস মিয়া আরো বলেন, ৫ আগস্টের পরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিতে কিছু সুবিধাবাদী ও হাইব্রিড নেতার আগমন ঘটেছে। তারা অনেকাংশে দৃশ্যমান। এদেরকে চিহ্নিত করে প্রতিহত করতে হবে। তিনি বলেন, ফ্যাসিবাদ আমলে দীর্ঘ ১৭বছর ধরে যারা জেল জুলুম, হামলা, মামলায় নির্যাতিত হয়েছে, পরিবার পরিজন ও ধন সম্পদ হারিয়ে নিঃস্ব হয়েছে সে ত্যাগী নেতাকর্মীদেরকেই মূল্যায়ন করতে হবে। এ বিষয়ে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়েক তারেক রহমান সুস্পষ্ট নির্দেশনা দিয়েছেন।সে নির্দেশনা মেনেই চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আওতাধীন উপজেলা/পৌরসভা কমিটি গঠণকল্পে তথ্য উপাত্ত সংগ্রহ কার্যক্রম শুরু করেছে।


তিনি আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির বিজয় চিনিয়ে আনা, দলে অনুপ্রবেশ ঠেকানো ও সকল ষড়যন্ত্র প্রতিহত করতে সবাইকে ঐক্যবদ্ধ ভূমিকা রাখার আহবান জানান।চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহবায়ক মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা′র সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপি’র সিনিয়র যুগ্ন আহবায়ক আলী আব্বাস,যুগ্ম আহবায়ক আজিজুল হক চেয়ারম্যান, আসহাব উদ্দিন চৌধুরী, নুরুল আনোয়ার চৌধুরী, জামাল হোসেন, মুজিবুর রহমান, রেজাউল করিম নেচার,সাইফুদ্দীন সালাম মিঠু, জেলা আহবায়ক কমিটির সদস্য ফৌজুল কবির ফজলুর সঞ্চালনায় অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আহবায়ক কমিটির সদস্য জাহাঙ্গীর আলম চৌধুরী, জাহাঙ্গীর কবির, মো:ইব্রাহীম, দিল মোহাম্মদ মনজু, এম মনছুর উদ্দিন, সালেহ জহুর, হেলাল উদ্দিন, জাবেদ মেহেদী হাসান সুজন ও শাহাদাত হোসেন সুমন প্রমুখ। অনুষ্ঠানে দুপুর ২ থেকে থেকে সন্ধা ৬ পর্যন্ত প্রায় শতাধিক আবেদন ফরম জমা পড়ে।

পড়ুন: মহেশপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন

দেখুন: ইরানের পাশে বন্ধু দেশ চীন-রাশিয়া-উত্তর কোরিয়া

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন