22.7 C
Dhaka
০৫/০৩/২০২৬, ০:১৬ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

ছয় দফা বাস্তবায়নের দাবিতে নেত্রকোনায় স্বাস্থ্য সহকারীদের অবস্থান কর্মসূচী

কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে অবস্থান কর্মসূচী পালন করেছে নেত্রকোনায় জেলায় কর্মরত স্বাস্থ্য সহকারীরা।

বিজ্ঞাপন

মঙ্গলবার সকাল ৮টা থেকে শুরু হয়ে বেলা ১১টা পর্যন্ত জেলা সিভিল সার্জন কার্যালয়ের সামনে বৈরী আবহাওয়া উপেক্ষা বাংলাদেশ হেল্থ এসিসট্যান্ট এস্যোসিয়েশনের ব্যানারে একর্মসূচী পালিত হয়।

অন্যান্যদের মধ্যে সংগঠনটির জেলা শাখার সভাপতি মোঃ হাবীবুর রহমান, সিনিয়র সহ-সভাপতি মোঃ আব্দুল হাই, সাধারণ সম্পাদক মনসুরুল হক পাবেল, সাংগঠনিক সম্পাদক মাহিনূর ইসলাম বক্তব্য রাখেন।

কর্মসূচীতে জেলার ১০ উপজেলায় কর্মরত স্বাস্থ্য সহকারীরা অংশ নেন।

এ সময় বক্তারা স্বাস্থ্য অধিদপ্তর কর্তৃক প্রস্তাবিত মাঠ পর্যায়ে কর্তব্যরত স্বাস্থ্য সহকারীদের নিয়োগবিধি সংশোধন পূর্বক স্নাতক সমমান সংযুক্ত করে ১৪তম গ্রেড প্রদান, ইন সার্ভিস ডিপ্লোমা প্রশিক্ষণের মাধ্যমে ১১তম গ্রেডে উন্নীতকরণ, টেকনিক্যাল পদমর্যাদা প্রদান, পদোন্নতির ক্ষেত্রে ধারাবাহিকভাবে পরবর্তী উচ্চতর গ্রেড প্রদানসহ ছয় দাবি দ্রুত বাস্তবায়নে সরকারের প্রতি আহ্বান জানান। দ্রুত দাবি বাস্তবায়ন না কঠোরতর আন্দোলনের হুশিয়ারি দেন বক্তারা।

পড়ুন: কুড়িগ্রামে “জুলাই শহীদ স্মৃতি স্তম্ভ” নির্মাণে আলোচনা সভা অনুষ্ঠিত

দেখুন: ইরানের সাহস বাড়ালো যে ৪টি শক্তিশালী দেশ!

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন