বিজ্ঞাপন

শ্রমিকদের রায়ে সভাপতি আব্দুল রহমান, সম্পাদক বিনা প্রতিদ্বন্দ্বিতায় রেজাউল

জয়পুরহাটে গৃহ নির্মাণ শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে। এতে সভাপতি পদে আব্দুল রহমান নির্বাচিত হয়েছেন। আর সাধারণ সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন রেজাউল হোসেন।

মঙ্গলবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত জয়পুরহাট চিনিকল মিলনায়তনে বিরতিহীনভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে মোট ভোটার সংখ্যা ছিল ২ হাজার ২৪৯ জন।

নির্বাচনে মোটরসাইকেল প্রতীক নিয়ে আব্দুল রহমান পেয়েছেন ৮৩৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী চেয়ার প্রতীকে বুলবুল আহমেদ পেয়েছেন ৪৩৭ ভোট। একমাত্র সভাপতি পদেই প্রতিদ্বন্দ্বিতা হয়। বাকি ১৪টি পদে কোনো প্রার্থী না থাকায় সেসব পদে প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।

বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিতদের মধ্যে রয়েছেন— কার্যকরী সভাপতি আব্দুল মজিদ, সহ-সভাপতি ছানোয়ার হোসেন, সহ-সাধারণ সম্পাদক খোকন হোসেন, সাংগঠনিক সম্পাদক আব্দুল লতিফ, কোষাধ্যক্ষ জহুরুল ইসলাম, সাইট সম্পাদক সায়েম উদ্দীন, দপ্তর সম্পাদক নূর ইসলাম, প্রচার সম্পাদক মোস্তাক হোসেন, ক্রীড়া সম্পাদক জুয়েল হোসেন, ধর্ম সম্পাদক আবুল খায়ের এবং কার্যনির্বাহী সদস্য পদে আব্দুল আলীম, হেলাল উদ্দীন ও রবিউল ইসলাম।

ফলাফল ঘোষণা করেন নির্বাচন কমিশনার ও জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এম এ ওহাব। তিনি বলেন, দীর্ঘদিন ধরে সংগঠনটি ছিল অগোছালো। শ্রমিকদের ঐক্য ফিরিয়ে আনার চেষ্টা অব্যাহত রয়েছে।

বিজ্ঞাপন

পড়ুন : জয়পুরহাটে পুকুরের পানিতে ডুবে একই গ্রামের ২ শিশুর মৃত্যু

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন