24.9 C
Dhaka
০৩/০৩/২০২৬, ২৩:১১ অপরাহ্ণ
বিজ্ঞাপন

ঢাকা কলেজে ছাত্রদল নেতা নিয়নের উদ্যোগে উন্মুক্ত পাঠাগার স্থাপন

৮ জুলাই (মঙ্গলবার) ঢাকা কলেজ মুক্তমঞ্চ প্রাঙ্গনে সাধারণ শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত পাঠাগার স্থাপন করেন ঢাকা কলেজ ছাত্রদলের আহবায়ক সদস্য দেওয়ান ফজলে হাসান নিয়ন।

এসময় আরও উপস্থিত ছিলেন ঢাকা কলেজ ছাত্রদলের আহবায়ক সদস্য মোঃ মনিরুল ইসলাম, শাহজাহান সৌরভ, এস.এম রবিন, আদনান মাহমুদ আারিফ, নাদিম খান, ফাহিম শাহরিয়ার সাদ, রাকিব রায়হান, নাফিজ আহম্মেদ, পারভেজ হোসেন, ইয়াসিন হাসান আদিব,কাজী রাসেল সহ প্রায় অর্ধশতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

এই উদ্যোগ সম্পর্কে জানতে চাইলে ছাত্রদল নেতা নিয়ন বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক জনাব তারেক রহমানের নির্দেশনাই হচ্ছে সাধারণ শিক্ষার্থীদের কল্যাণ এবং সেবা সাধনের জন্য বিভিন্ন শিক্ষাবান্ধব কর্মকান্ড পরিচালনার মাধ্যমে ছাত্ররাজনীতির সংস্কৃতির এক যুগান্তকারী ইতিবাচক বিপ্লব সাধন করা।

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সর্বদাই মেধা,মনন,সৃজনশীলতা, ও প্রজ্ঞা প্রগতি নির্ভর রাজনীতিকে পৃষ্ঠপোষকতা করে এবং এরই ধারাবাহিকতায় ও আমাদের সাংগঠনিক অভিভাবকের নির্দেশনার উপর ভিক্তি করেই আজকে আমাদের এই শিক্ষার্থীবান্ধব উদ্যেগটি বাস্তবায়ন করা হয়েছে।

এছাড়া তিনি আরও বলেন, দেশব্যাপী বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের এধরনের শিক্ষার্থীবান্ধব কার্যক্রমের ফলে অন্যান্য ছাত্রসংগঠনগুলোও ক্যাম্পাসে ইতিবাচক কার্যক্রমে অনেকটা উৎসাহ এবং আগ্রহী হয়ে উঠবে। এর ফলে শিক্ষাঙ্গনে একটি সুস্থ প্রতিযোগীতামূলক রাজনীতির পরিবেশ গড়ে উঠবে, যার সামগ্রিক ফল সাধারণ শিক্ষার্থীরা ভোগ করতে পারবেন। আমরা আশাবাদী ভবিষ্যতেও সাধারণ শিক্ষার্থীদের ভাগ্য উন্নয়ন এবং তাদের জন্য সুষ্ঠ শিক্ষার পরিবেশ বিনির্মানে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল অগ্রনি, দৃষ্টান্তমূলক এবং উল্লেখযোগ্য ভূমিকা পালন করবে।

বিজ্ঞাপন

পড়ুন : পায়ে হেঁটে ১৫০ কিলোমিটার পথ পরিভ্রমণ ঢাকা কলেজের চার রোভারের

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন