০১/০৩/২০২৬, ১৬:২৯ অপরাহ্ণ
34.4 C
Dhaka
০১/০৩/২০২৬, ১৬:২৯ অপরাহ্ণ
বিজ্ঞাপন

পরিবর্তনের বার্তা নিয়ে খুলনায় জাতীয় নাগরিক পার্টির পদযাত্রা শুক্রবার

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আগামী ১১ জুলাই (শুক্রবার) খুলনায় আয়োজন করতে যাচ্ছে একটি ঐতিহাসিক পদযাত্রা। “পরিবর্তনের বার্তা” ছড়িয়ে দিতে এই পদযাত্রা অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন দলটির নেতারা। পদযাত্রা সফল করতে মঙ্গলবার বেলা সাড়ে এগারোটায় খুলনা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন এনসিপি খুলনা জেলা শাখার প্রধান সমন্বয়ক হাফেজ মাওলানা মাহমুদুল হাসান (ফয়জুল্লাহ) ও পদযাত্রা বাস্তবায়ন কমিটির সদস্য সচিব ডা. মোঃ আব্দুল্লাহ চৌধুরি।
নেতৃবৃন্দ জানান, এই পদযাত্রা বিকাল ৫টা থেকে শিববাড়ি মোড় থেকে শুরু হয়ে সন্ধ্যা ৭টায় পিপলস মোড়, খালিশপুরে গিয়ে শেষ হবে। কর্মসূচিটির সার্বিক তত্ত্বাবধান ও বাস্তবায়নে দায়িত্ব পালন করবেন খুলনা জেলা এনসিপির নেতৃবৃন্দ।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন দলের জাতীয় যুব শক্তির কেন্দ্রীয় সংগঠক সৈয়দ আবু ওয়াহিদ অনি, প্রচার ও প্রচারণা সেলের সদস্য সচিব এম সাইফুল ইসলাম এবং পদযাত্রা বাস্তবায়ন কমিটির সক্রিয় সদস্যবৃন্দ—গোলাম মোর্তজা সাগর, রুমি রহমান, সানজিদা আক্তার আখি, গোলাম মোস্তফা সজিব মোল্লা, মহরম মাহিম, সামসুল আরেফিন লিওন, রেজওয়ান আহমেদ, খালিদ সাইফুল্লাহ এবং জয় বৈদ্য।
সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, এই পদযাত্রা হবে একটি শান্তিপূর্ণ, গণতান্ত্রিক কর্মসূচি, যার মাধ্যমে দেশের রাজনৈতিক সংস্কৃতিতে ইতিবাচক বার্তা পৌঁছানো হবে। আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে জনগণের অধিকার, ন্যায়বিচার ও সামাজিক সম্প্রীতির লক্ষ্যে এনসিপি এই পদক্ষেপ গ্রহণ করেছে।

বিজ্ঞাপন

পড়ুন: চাঁপাইনবাবগঞ্জে কোন্দল-গ্রুপিংয়ে বিএনপিতে অস্বস্তি

দেখুন: বেহাল লক্ষ্মীপুর পৌর বাস টার্মিনাল, দুর্ভোগে যাত্রী ও পরিবহন শ্রমিকরা |

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন