বিজ্ঞাপন

কুড়িগ্রামে বিজিবি’র ব্যবস্থাপনায় বৃক্ষরোপন কর্মসূচি পালন

পরিকল্পিত বনায়ন করি, সবুজ বাংলাদেশ গড়ি এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুড়িগ্রামে বৃক্ষরোপন কর্মসূচি পালন করেছে বর্ডার গার্ড অব বাংলাদেশ (বিজিবি)।
বুধবার ৯ জুলাই দুপুরে কুড়িগ্রাম ব্যাটালিয়ন ২২ বিজিবি এলাকায় বর্ডার গার্ড স্কুল মাঠে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন করেন অধিনায়ক লেঃ কর্নেল মুহাম্মদ মাহবুব-উল-হক।এসময় উপস্থিত ছিলেন কুড়িগ্রাম ব্যাটালিয়ন ২২ এর অনান্য কর্মকর্তা ও কর্মচারীগণ।
কুড়িগ্রাম ব্যাটালিয়ন ২২ বিজিবি’র অধিনায়ক লেঃ কর্নেল মুহাম্মদ মাহবুব-উল-হক বলেন,প্রকৃতি ও পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপনের গুরুত্ব অনীস্বীকার্য। এ বছর মাননীয় প্রধান উপদেষ্টার বৃক্ষরোপন কর্মসূচীর প্রতিপাদ্য বিষয়ে হচ্ছে ‘‘পরিকল্পিত বনায়ন করি সবুজ বাংলাদেশ গড়ি’’।এরই ধারাবাহিকতায় বর্ডার গার্ড স্কুল ও বিওপিগুলোতে ২ হাজার ফলজ ও বনজ চারা গাছ রোপন করা হবে।

বিজ্ঞাপন

পড়ুন: নাগরিক টেলিভিশনের সংবাদ প্রচারের পর খুদে বিজ্ঞানী আল কাসাবের খোঁজ নিলেন তারেক রহমান

দেখুন: ট্রেনে গাদাগাদি করে যাত্রী বহন, বালাই নেই স্বাস্থ্যবিধির

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন