বিএনপির ৩১ দফার মধ্যে আগামীর বাংলাদেশের রূপরেখা রয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য ও সাবেক তিনবারের এমপি মাহমুদুল হক রুবেল। তিনি আরও বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের রুপরেখার ৩১ দফা বাস্তবায়নের কোন বিকল্প নেই। বিএনপির ৩১ দফা মানেই বাংলাদেশে। ৩১ দফা মানেই গণতন্ত্র। ৩১ দফার মধ্যেই আছে আগামীর বাংলাদেশ। ৯ জুলাই বুধবার বিকেলে শ্রীবরদী উপজেলা বিএনপির উদ্যোগে শ্রীবরদী পৌর বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীদের নিয়ে আলোচনা সভা ও কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জেলা বিএনপির সদস্য ও শ্রীবরদী পৌর বিএনপির সদ্য সাবেক সভাপতি মো. ফজলুল হক চৌধুরীর সভাপতিত্বে এবং সদ্য সাবেক সাধারণ সম্পাদক শ্রীবরদী পৌর বিএনপি মো. আনিসুজ্জামান খোকনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় উপজেলার পৌর বিএনপি ও সকল ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দরা অংশগ্রহণ করেন।
সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীবরদী পৌরসভার সাবেক মেয়র ও শ্রীবরদী উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. আব্দুল হাকিম, জেলা বিএনপির সদস্য ও শ্রীবরদী উপজেলা বিএনপির সদ্য সাবেক সভাপতি মো. আব্দুর রহিম দুলাল এবং উপজেলা বিএনপির সদ্য সাবেক সাধারণ সম্পাদক ও বিআরডিবি চেয়ারম্যান মো. আব্দুল্লাহ আল মামুন দুলাল।
এছাড়াও আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো. খায়রুল ইসলাম খোকন, মো. উকিল মিয়া, মো. আহাম্মদ আলী, মো. আব্দুল মালেক, মো. মহিউদ্দিন কমিশনার, মো. জাহিদুল ইসলাম (সোহেল), মো. আঃ হাই মন্ডল, মো. কামরুজ্জামান, মো. শান্ত মিয়া, মো. হাসান হাবিব, মো. মাজহারুল ইসলাম প্রমুখ।
পড়ুন: সিলেটে দুই ট্রাকের মুখোমুখী সংঘর্ষে আহত ১
দেখুন: ফিটনেসবিহীন ও মেয়াদোত্তীর্ণ গাড়ির বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে:পরিবহন ও জ্বালানি উপদেষ্টা |
ইম/


