বিজ্ঞাপন

নেত্রকোনার সীমান্ত দিয়ে ২১ জনকে পুশইন

নেত্রকানার দুর্গাপুর উপজলার বিজয়পুর সীমান্ত দিয়ে ২১ জনকে বাংলাদেশে ঠেল পাঠিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। এদের মধ্যে ১৯ জন তৃতীয় লিঙ্গ ও দুই জন পুরুষ রয়েছেন। বিজয়পুর বিওপি’র ১১৪৮/৪ এস থেকে প্রায় ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে আড়াপাড়া এলাকায় পুশইন করানো হলে তাদর আটক করে বিজিবি।

বিজ্ঞাপন

আটককৃদের বাড়ি- ঢাকা, চট্রাগ্রাম, রাজবাড়ি, পটুয়াখালি, মৌলভীবাজার, জামালপুর, ব্রাহ্মণবাড়িয়া ও টাঙ্গাইলের বিভিন্ন এলাকায়।

বহস্পতিবার (১০ জুলাই) ভোর ৫টার দিকে দুর্গাপুর উপজেলার বিজয়পুর সীমান্ত দিয়ে তাদেরকে পুশইন করা হয় বলে জানান, নেত্রকানা ৩১ বিজিবি’র বিজয়পুর ক্যাম্প কমান্ডার মো. শহীদুল ইসলাম।

আটকদের জিজ্ঞাসাবাদে তাদের পরিচয় নিশ্চিত করা হয়েছে। আটককৃতরা ভারতের দিল্লীতে কাজের জন্য যায়। তাদেরকে দিল্লীর বিভিন্ন এলাকা থেকে একত্রিত করে গতকাল দিল্লীর নাজিরাবাদ বিমানবন্দর দিয়ে বিমানে করে আসামে আনা হয়। পরে তাদেরকে আজ ভোরে বিজয়পুর সীমান্ত দিয়ে বাংলাদেশর অভ্যন্তরে ঠেলে পাঠায় বিএসএফ।

ক্যাম্প কমান্ডার মো. শহীদুল ইসলাম বলেন, হাবিলদার আব্দুল করিমের নেতৃত্বে একটি দল সীমান্তে টহল দেয়ার সময় বিএসএফর পুশইন করা ওই ২১ জনক আড়াপাড়া এলাকা থেকে আটক করে। আমাদের অফিসিয়াল প্রক্রিয়া শেষে তাদেরকে দুর্গাপুর থানায় হস্তান্তর করা হবে বলে জানান তিনি।

পড়ুন: রাঙামাটিতে উদ্ভিদ জরিপ কার্যক্রমের উদ্বোধন

দেখুন: ১৪ দিন অনশন ধর্মঘটের পর প্রেমিকের সঙ্গে বিয়ে

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন