বিজ্ঞাপন

টাঙ্গাইলে তিন বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা, পল্লী চিকিৎসককে গণপিটুনি

টাঙ্গাইলের সখীপুরে তিন বছরের এক শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে হাসান (২৯) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। এ ঘটনার পর ক্ষুব্ধ এলাকাবাসী তাঁকে গণপিটুনি দিয়ে পুলিশের হাতে তুলে দেয়। শনিবার বিকেলে সখীপুর পৌরসভার ৩নং ওয়ার্ডের এ ঘটনা ঘটে। আটককৃত হাসান উপজেলার কাহারতা এলাকার সোনামিয়ার ছেলে। তিনি পেশায় একজন পল্লী চিকিৎসক।

স্থানীয় ও শিশুর পরিবারের সদস্যরা জানায়, শনিবার দুপুরের দিকে শিশুটি নিজ বাড়ির উঠানে খেলছিল। এ সময় প্রতিবেশী হাসান আদর করার কথা বলে তাকে নিজের ঘরে নিয়ে যান। সেখানে তিনি শিশুটিকে ধর্ষণের চেষ্টা করেন বলে অভিযোগ উঠেছে। পরে শিশুটি গোপনাঙ্গে ব্যথা ও জ্বালাপোড়ার কথা মাকে জানায়। মায়ের প্রশ্নের জবাবে সে ঘটনার বর্ণনা দেয়। অভিযোগ রয়েছে, ঘটনার সময় শিশুটি ব্যথা পেলে অভিযুক্ত তার গোপনাঙ্গে তেল লাগিয়ে দেয়।

এ ঘটনা জানাজানি হওয়ার পর শিশুটির মা ও চাচি বিষয়টি জানাতে অভিযুক্তের বাড়িতে গেলে তাঁর মা ও ছোট ভাই তাঁদের মারধর করেন বলে অভিযোগ করেন ভুক্তভোগী পরিবারের সদস্যরা। পরে স্থানীয় লোকজন সেখানে গিয়ে হাসানকে আটক করে গণপিটুনি দেন এবং পুলিশে খবর দেন।

এ ব্যাপারে সখীপুর থানার ওসি হেলাল উদ্দিন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্তকে আটক করে থানায় নিয়ে আসে। ভুক্তভোগী শিশুর মা বাদী হয়ে মামলা করার প্রস্তুতি নিচ্ছেন। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

বিজ্ঞাপন

পড়ুন : রাজশাহী ইনডোর স্টেডিয়াম নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন ভূমিমন্ত্রী

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন