গণিতে এ প্লাস না পাওয়ায় মানসিকভাবে ভেঙে পড়ে আত্মহত্যা করেছে সুমাইয়া আক্তার (১৭) নামে এক এসএসসি পরীক্ষার্থী। বৃহস্পতিবার (১০ জুলাই) বিকেল সাড়ে ৩টার দিকে বগুড়ার শেরপুর উপজেলার গাড়িদহ ইউনিয়নের আরডিএ এলাকায় নিজ বাড়িতে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
সুমাইয়া গাড়িদহ ইউনিয়নের আব্দুল বারীর মেয়ে এবং স্থানীয় আরডিএ একাডেমি স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী ছিলেন।
পরিবারের সদস্যরা জানান, এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশের পর সুমাইয়া সব বিষয়ে এ প্লাস পেলেও গণিতে এ প্লাস না পাওয়ায় সে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়ে। ফলাফল জানার পর মায়ের কাছে হতাশা ও কষ্টের কথা জানায় সে। এরপর নিজ কক্ষে চলে যায়। কিছুক্ষণ পর তার মা দুপুরের খাবারের জন্য ডাকতে গিয়ে ঘরের সিলিং ফ্যানে গলায় ওড়না পেঁচানো অবস্থায় সুমাইয়াকে ঝুলতে দেখেন। দ্রুত উদ্ধার করে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সুমাইয়ার ফুফাতো ভাই সেলিম রেজা বলেন, “সুমাইয়া অত্যন্ত মেধাবী ছাত্রী ছিল। সে গণিতে এ প্লাস না পেয়ে নিজেকে ব্যর্থ মনে করছিল। আমরা কেউই ভাবতে পারিনি সে এমন চরম সিদ্ধান্ত নিতে পারে।”
শেরপুর থানার উপ-পরিদর্শক (এসআই) আনোয়ার হোসেন জানান, “ঘটনাটি অত্যন্ত দুঃখজনক ও মর্মান্তিক। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
পড়ুন: গাজীপুরে দুষ্কৃতিকারীদের ছুরিকাঘাতে শ্রমিক নিহত
দেখুন: প্রধানমন্ত্রীকে দেখতে হাওরবাসীর ঢল
ইম/


