১৪/০২/২০২৬, ১২:০০ অপরাহ্ণ
23 C
Dhaka
১৪/০২/২০২৬, ১২:০০ অপরাহ্ণ
বিজ্ঞাপন

চুল কাটতে বাধ্য করায় পটিয়ায় কিশোরের আত্মহত্যা

চট্টগ্রামের পটিয়ায় ছেলের চুল কাটতে তার মা বাধ্য করায় অভিমান করে ঘরের বিমের সঙ্গে গলায় ফাঁস লাগিয়ে মোহাম্মদ রাসেল (১৫) নামের এক কিশোর আত্মহত্যা করেছে।

সে পটিয়া উপজেলার হাইদগাঁও গুচ্ছগ্রামের মোহাম্মদ শরীফের পুত্র বলে জানা গেছে। ১০ জুলাই বৃহস্পতিবার নিজ বসতঘরের বিমের সঙ্গে গলায় ফাঁস লাগিয়ে ছেলেটি আত্মহত্যা করে। পরে পরিবারের লোকজন দেখতে পেয়ে তাকে উদ্ধার করে প্রথমে পটিয়া জেনারেল হসপিটালে ও পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানেই ডাক্তার মৃত ঘোষনা করেন।

এলাকাবাসী থেকে জানা যায়, নিহত রাসেলের মা শারমিন আক্তার দুই বিয়ে করেন।প্রথম বিয়ে করেন মোহাম্মদ শরীফকে। প্রথম ঘরের সন্তান রাসেল। তার পিতা শরীফ মালেশিয়া চলে গেলে মা শারমিন দ্বিতীয় করেন গুচ্ছগ্রাম এলাকার মোহাম্মদ সেলিমকে।

নিহত রাসেলের সৎ পিতা মোহাম্মদ সেলিম জানিয়েছেন,তার মা চুল কাটতে বাধ্য করায় আত্মহত্যা করেছে।বর্তমানে মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে।

তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত পুলিশ কোন তথ্য পাননি বলে জানান পটিয়া থানার ওসি (তদন্ত) যুযুৎসু যশ চাকমা।

বিজ্ঞাপন

পড়ুন : পটিয়ায় পুকুরে ডুবে এক কিশোরের মৃত্যু

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন