১২/০২/২০২৬, ৯:৪১ পূর্বাহ্ণ
16 C
Dhaka
১২/০২/২০২৬, ৯:৪১ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

গোমতির পানি কমছে, স্বস্তি ফিরছে তীরবর্তী এলাকায়

টানা বৃষ্টি ও উজান থেকে আসা ঢলে কয়েকদিন গোমতী নদীর পানি বাড়লেও বর্তমানে তা কমতে শুরু করেছে। এতে স্বস্তি ফিরছে কুমিল্লার গোমতী পাড়ের নিম্নাঞ্চল ও চরাঞ্চলের মানুষদের মাঝে।

পানি উন্নয়ন বোর্ড জানায়, আজ শুক্রবার (১১ জুলাই) সকাল ৯টা ৯ মিনিটে গোমতী নদীর পানি লেভেল ছিল ৮ দশমিক ৯৪ মিটার, যা বিপদসীমার (১১ দশমিক ৩০ মিটার) ২ দশমিক ৩৬ মিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। রাত ১২টায় পানির লেভেল ছিল ৯ দশমিক ৩৩ মিটার। অর্থাৎ সময়ের সঙ্গে সঙ্গে পানি কমছে।এর আগে বৃহস্পতিবার গোমতী নদীর পানি বিপৎসীমার প্রায় ছুঁইছুঁই করছিলো।

ভারতের ত্রিপুরা রাজ্যে বৃষ্টিপাত কমায় উজান থেকে ঢলের প্রবাহও হ্রাস পেয়েছে।

গোমতি তীর সংলগ্ন বিনোদন কেন্দ্র গোমতি টাচ এর চেয়ারম্যান মীর মোঃ মফিজুল ইসলাম জানান, গেল কয়েকদিন গোমতির পানি আমাদের বিপদসীমা ছুঁইছুঁই করছিলো। ফলে আমাদের প্রয়োজনীয় মূল্যবান জিনিসপত্র সরিয়ে ফেলি, পাশাপাশি স্থানীয়রাও তাদের বাড়িঘর ঘুছিয়ে ফেলে। আতংকে নির্ঘুম রাত পার করেছে তারা। এখন পানি কমতে শুরু করায় আমাদের আতংক কেটেছে, কিছুটা স্বস্তিবোধ করছি।

পানি উন্নয়ন বোর্ডের কুমিল্লার নির্বাহী প্রকৌশলী খান মোহাম্মদ ওয়ালীউজ্জামান বলেন, বিপদসীমার অনেক নিচে গোমতীর পানি রয়েছে। বৃষ্টি বন্ধ থাকলে পরিস্থিতি দ্রুত স্বাভাবিক হয়ে যাবে। তবে আমরা সতর্ক অবস্থানে আছি।

বন্যা পরিস্থিতি মোকাবিলায় জেলা প্রশাসন আগাম প্রস্তুতি রেখেছে। জেলা প্রশাসক মো. আমিরুল কায়ছার জানান, ৫৮৩টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত, পর্যাপ্ত শুকনো খাবার, জিআর চাল ও নগদ অর্থ মজুত রয়েছে। এখন গোমতির পানি কমতে শুরু করায় আমাদের উদ্বেগ কমছে।

এদিকে, পানি কমতে শুরু করায় চরাঞ্চল ও নিম্নাঞ্চলের কিছু এলাকা থেকে পানি নামতে শুরু করেছে। তবে টানা বৃষ্টির কারণে কুমিল্লা নগরীর কিছু নিচু এলাকায় সাময়িক জলাবদ্ধতা দেখা দিয়েছে।

বিজ্ঞাপন

পড়ুন: কুমিল্লায় মাসব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা শুরু

এস/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন