নারায়ণগঞ্জ ১ রূপগঞ্জ আসন থেকে বিএনপির মনোনয়ন প্রত্যাশি কেন্দ্রীয় যুবদলের সাবেক নির্বাহী কমিটির সহ সাধারণ সম্পাদক দুলাল হোসেন নিজ গ্রামবাসির কাছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেয়া ৩১ দফার লিফলেট বিতরণ ও মতবিনিময় করেছেন।
শুক্রবার (১১ জুলাই) দুপুরে উপজেলার হারারবাড়ি এলাকায় এ কর্মসূচি পালন করেন তিনি। এ সময় গ্রামবাসীর উদ্দেশ্যে দুলাল হোসেন বলেন, শুধুমাত্র বিএনপির রাজনীতির সাথে জড়িত থাকায় বিগত ১৬ বছর নিজ এলাকায় আসতে দেয়নি ফ্যাসিস্ট আওয়ামী লীগ।
ছাত্রদলের কেন্দ্রীয় সহ সভাপতি থেকে সর্বশেষ কেন্দ্রীয় যুবদলের নেতৃত্ব দিতে গিয়ে আওয়ামী হায়েনাদের হামলা,মামলায় জর্জরিত হয়েও তারেক রহমানের নির্দেশে প্রতিটি দলীয় কর্মসূচি পালন করেছি। পুলিশের মারধরের শিকার হলে হাসপাতালেও ডান্ডাবেরী পড়িয়ে রাখা হয়েছে।
ক্রসফায়ারে নিয়ে চিরতরে মারতে চেয়েছে। তথাপিও রূপগঞ্জবাসির সেবায় পাশে ছিলাম।
পূর্বাচল আদিবাসিদের মাঝে প্লট বঞ্চিতদের অধিকার রক্ষায় কাজ করেছি। দলের নির্দেশ পালন করতে গিয়ে কারাবরণ,নির্যাতন আর দমন পীড়নের শিকার হয়েছি। রূপগঞ্জের অন্য কোন মনোনয়ন দাবীদারদের এ ধরনের রেকর্ড নাই। সুতরাং দলের সুবিচার,সুনজর পেলে রূপগঞ্জ বাসির সেবায় নিজেকে বিলিয়ে দেব। আধুনিক ও মডেল রূপগঞ্জ গড়ে তুলবো।
পড়ুন: রূপগঞ্জে ব্যবসায়ীকে গুলি করে হত্যা মামলার পলাতক আসামি হবিগঞ্জ থেকে গ্রেপ্তার
এস/


