১৮/০২/২০২৬, ৭:১১ পূর্বাহ্ণ
18 C
Dhaka
১৮/০২/২০২৬, ৭:১১ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

রাজনৈতিক সংস্কৃতি সংশোধন জরুরি : আলী রীয়াজ

রাজনৈতিক সংস্কৃতি সংশোধন জরুরি বলে মন্তব্য করেছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি আলী রীয়াজ।

শনিবার (১২ জুলাই) দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) ‘ছাত্র, শ্রমিক ও জনতার গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তী-বাংলাদেশের গণতান্ত্রিক অভিযাত্রা’ শীর্ষক আলোচনা সভায় এ মন্তব্য করেন তিনি।

আলী রীয়াজ বলেন, ‘রাজনৈতিক দলগুলো রাষ্ট্রের কাঠামো নিয়ে নানাভাবে প্রশ্ন তুললেও দলের কাঠামো নিয়ে কখনোই প্রশ্ন করে না।’

তিনি আরও বলেন, ‘নির্বাচন ও সংসদ সবই করা যাবে তবে কাঠামো ঠিক না করে কোনো কিছুই ঠিক রাখা যাবে না। ব্যক্তির ঊর্ধ্বে উঠে প্রতিষ্ঠানকে কাজ করতে হবে।’

চব্বিশের রক্তের সঙ্গে বেইমানি মেনে নেয়া হবে না জানিয়ে আলী রীয়াজ বলেন, ‘৫৩ বছরে রাজনৈতিক দলগুলো ক্ষমতার অপব্যবহার করেছে।’

বিজ্ঞাপন

পড়ুন : সনদ তৈরিতে রাজনৈতিক দলগুলোকে ছাড় দেয়ার আহ্বান আলী রীয়াজের

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন