দেশব্যাপী চলমান ধর্ষণ, চাঁদাবাজি, সহিংসতা ও সম্প্রতি ঢাকা মিটফোর্ড হাসপাতালে সংঘটিত নৃশংস হত্যাকাণ্ডের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ, কুমিল্লা মহানগর শাখা।
শনিবার (১২ জুলাই ২০২৫) বিকেলে নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বিক্ষোভ মিছিল শেষে সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে দেশের সাম্প্রতিক সহিংস পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন সংগঠনের নেতৃবৃন্দ।
সমাবেশে সভাপতিত্ব করেন ইসলামী যুব আন্দোলন কুমিল্লা মহানগর শাখার সভাপতি মাওলানা আক্রাম হোসাইন। সমাপনী বক্তব্য দেন বাংলাদেশ মুজাহিদ কমিটি কুমিল্লা উত্তরের সভাপতি মাওলানা মোহাম্মদ তৈয়ব।
বক্তব্য দেন—ইসলামী আন্দোলন বাংলাদেশ কুমিল্লা মহানগরের সাবেক সভাপতি মাওলানা রাশেদুল ইসলাম রহমতপুরি, সাংগঠনিক সম্পাদক কেফায়েত উল্লাহ এরশাদী, কুমিল্লা উত্তর জেলার সাবেক সেক্রেটারি মাওলানা নূর হোসাইন, মহানগর যুগ্ম সম্পাদক নাজির আহমেদ ফাহিম, যুব আন্দোলনের মহানগর সাধারণ সম্পাদক খালেদ সাইফুল্লাহ এবং ইসলামী ছাত্র আন্দোলন কুমিল্লা মহানগর সভাপতি ছাত্রনেতা মামুন বিন নুরুল ইসলাম।
বক্তারা অবিলম্বে দেশে নারী নির্যাতন, চাঁদাবাজি ও সহিংসতা বন্ধে কার্যকর পদক্ষেপ এবং মিটফোর্ড হত্যাকাণ্ডে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
পড়ুন: দিনাজপুর জেলা ট্রাক মালিক গ্রুপের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
দেখুন: জাতীয় সংসদ নির্বাচনের মেহেরপুরের সর্বশেষ অবস্থা |
ইম/


