০১/০৩/২০২৬, ২১:৪৭ অপরাহ্ণ
24.5 C
Dhaka
০১/০৩/২০২৬, ২১:৪৭ অপরাহ্ণ
বিজ্ঞাপন

মাহাবুব হত্যার ঘটনায় অজ্ঞাত পরিচয় ব্যক্তিদের আসামি করে মামলা, গ্রেপ্তার নেই

খুলনার দৌলতপুর থানা যুবদলের সাবেক সহ-সভাপতি মাহাবুবুর রহমান মোল্লা হত্যার ঘটনায় থানায় মামলা হয়েছে। শনিবার (১২ জুলাই) দুপুরে নিহতের বাবা আবদুল করিম মোল্লা বাদি হয়ে মামলাটি দায়ের করেন। মামলায় অজ্ঞাত পরিচয় ব্যক্তিদের আসামি করা হয়েছে।

বিজ্ঞাপন

দৌলতপুর থানার ওসি মীর আতাহার আলী বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহতের বাবা বাদি হয়ে দৌলতপুর থানার অজ্ঞাতপরিচয়ে মামলা দায়ের করেন। মামলার এজাহারে হত্যার কোনো কারণ উল্লেখ করা হয়নি। এ ঘটনায় হেফাজতে নেওয়া ভ্যান চালককে জিজ্ঞাসাবাদের পরে ছেড়ে দেওয়া হয়েছে।

খুলনা মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (উত্তর) তাজুল ইসলাম বলেন, প্রাথমিক তথ্য বলছে, এ হত্যাকাণ্ডে একটি মোটরসাইকেলযোগে তিনজন সন্ত্রাসী আসে। তাদের সকলের কাছে পিস্তল ছিল। মাহাবুবকে লক্ষ্য করে তারা ৭ রাউন্ড গুলি ছুড়েছে। হত্যাকারীরা মহেশ্বরপাশা পশ্চিমপাড়া দিয়ে মাহাবুবের বাড়ির সামনে গিয়ে গুলি করে ৩০ মিনিটে হত্যাকণ্ডটি সম্পন্ন করে তেলিগাতি হয়ে হাইওয়ে রাস্তা দিয়ে বের হয়ে সাধারণ মানুষের সাথে মিশে যায়। আমরা ঘটনাস্থলের পাশে একটি সিসি টিভি ফুটেজ সংগ্রহ করেছি। সেগুলো দেখা হচ্ছে। প্রত্যক্ষদর্শীদের বক্তব্য নেওয়া হয়েছে।

এদিকে হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টা অতিবাহিত হলেও এখনও কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।

এছাড়া খুলনা মহানগরে আইন-শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতিতে গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছে বিএনপি নেতৃবৃন্দ।

পড়ুন: নালিতা বাড়ীতে ভিন্ন ভিন্ন স্থান থেকে দুই ব্যক্তির লাশ উদ্ধার

দেখুন: জুলাই-আগস্টের মধ্যেই জাতীয় নির্বাচন সম্ভব: ফখরুল

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন