22.7 C
Dhaka
০৩/০৩/২০২৬, ১:৫৮ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

মাগুরায় যাত্রীবাহী বাস ও ভ্যানগাড়ির সংঘর্ষে নিহত ১

মাগুরা-ঝিনাইদহ মহাসড়কের আলমখালী হাটগোপালপুর এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটে। রোববার (১৩ জুলাই) দুপুরে ঢাকাগামী যাত্রীবাহী গোল্ডেন লাইন পরিবহনের সঙ্গে ভ্যানগাড়ির সংঘর্ষে এই দূর্ঘটনা ঘটেছে। এতে ঘটনাস্থলেই সাগর নামে একজন নিহত হয়েছে। আহত হয়েছে একাধিক ব্যাক্তি। নিহত সাগর হাজরাপুরের গৌরীচরণপুর গ্রামের আঃ আওয়াল মোল্যার পুত্র বলে জানা গেছে। তার মরদেহ মাগুরা সদর হাসপাতালের মর্গে
রাখা হয়েছে।

স্থানীয়রা জানায়, রোববার দুপুরে আলমখালী এলাকায় গোল্ডেন লাইনের একটি যাত্রীবাহী বাস এসে অটো ভ্যানকে চাপা দিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। দুর্ঘটনার সময় ঘটনাস্থলে এক জনের মর্মান্তিক মৃত্যু হয়। এসময় গুরুতর আহত হয়েছে একাধিক ব্যাক্তি। মুমূর্ষু অবস্থায় দুই জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। অলৌকিকভাবে বেঁচে গেছে ভ্যানগাড়িতে থাকা এক বছর বয়সের এক শিশু।

ঘটনাস্থল থেকে পুলিশ জানায়, ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতদের মরদেহ উদ্ধার করে এবং তাদের পরিচয় শনাক্তের চেষ্টা চালিয়ে যাচ্ছে। এ ঘটনায় বাসের আরও অনেক যাত্রী আহত হয়েছেন। এদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বিজ্ঞাপন

পড়ুন: মাগুরায় স্বামীর হাতে স্ত্রী খুন

এস/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন