মানিকগঞ্জের হরিরামপুরে চালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী আব্দুল মজিদকে আটক করেছে পুলিশ।
রোববার (২২ নভেম্বর) বিকেলপ উপজেলার চালা ইউনিয়নের লাউতা মোড় এলাকা থেকে তাকে আটক করা হয় বলে জানান হরিরামপুর থানা ওসি জেওএম তৌফিক আজম। তিনি চালা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি।
এর আগে মানিকগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক, সংসদ সদস্য ও খাদ্য মন্ত্রী আফরোজা খানম রিতার গ্রামের বাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনায় দায়ের করা মামলায় আদালতে আত্মসমর্পণ করলে কারাগারে পাঠানোর আদেশ দিলে দীর্ঘদিন কারাগারে ছিলেন আব্দুল মজিদ চেয়ারম্যান।
হরিরামপুর থানা মামলা নথির তথ্য অনুযায়ী , ২০২৪ সালের ১৫ ডিসেম্বর খাদ্য মন্ত্রী আফরোজা খানম রিতার গ্রামের বাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনায় দায়ের করা মামলায় কাজী আব্দুল মজিদসহ হরিরামপুরের পাঁচ ইউপি চেয়ারম্যান আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন। তবে আদালত তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
২০২২ সালের ৩০ মে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে আফরোজা খানম রিতার বয়ড়া ইউনিয়নের বয়ড়া গ্রামের বাড়িতে আয়োজিত দোয়া মাহফিলে হামলা, ভাঙচুর ও নেতাকর্মীদের মারধরের অভিযোগে মামলাটি করা হয়।
২০২৪ সালের ২৯ অক্টোবর হরিরামপুর উপজেলা বিএনপির তৎকালীন সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন খান দুলাল বাদী হয়ে মামলাটি করেন। এতে মানিকগঞ্জ ২ আসনের সাবেক সংসদ সদস্য মমতাজ বেগমসহ ৮৬ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ৫০ থেকে ৬০ জনকে আসামি করা হয়।
হরিরামপুর থানা ওসি জেওএম তৌফিক আজম বলেন,”চালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মজিদকে আটক করে সদর থানায় পাঠানো হয়েছে৷ মানিকগঞ্জ সদরের একটি মামলায় তাকে আদালতে পাঠানো হবে।
মানিকগঞ্জ সদর থানা ওসি মো মনির হোসেন বলেন, হরিরামপুর থানা থেকে এক ইউপি চেয়ারম্যানকে আটক করা হয়েছে। সদর থানার একটি রাজনৈতিক মামলায় আগামীকাল সকালে আদালতে পাঠানো হবে।
পড়ুন : শ্রীবরদীতে রাতের আঁধারে ৭০০-৮০০ কলাগাছ কর্তন, ১০ লাখ টাকার ক্ষতি


