গাইবান্ধার সাঘাটা উপজেলার সাঘাটা ইউনিয়ন বিএনপি’র কাউন্সিল স্থগিত ও নির্বাচন কমিশন বিলুপ্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার দুপুরে সাঘাটা উপজেলা শহরের বাজার পল্টন মোড় এলাকায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)র আয়োজনে এ কর্মসূচি পালন করা হয়। মানববন্ধন চলাকালে বক্তব্য দেন, উপজেলা বিএনপির সদস্য জাহাঙ্গীর আলম, সাঘাটা ইউনিয়ন বিএনপির আহবায়ক ইদ্রিস আলী ঠান্ডু সদস্য সচিব আতিকুর রহমান আতিক , সাঘাটা ছাত্র দলেরসাংগঠনিক সম্পাদক বরিউল আউয়াল সুজনসহ অনেকেই। মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল বের করে উপজেলা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করেন।
মানববন্ধনে বক্তারা বলেন, দলে আ’লীগের কোন নেতা কর্মী সদস্য হতে পারবে না দলীয় এমন সিদ্ধান্তকে অমান্য করে সাঘাটা উপজেলা ইিউনিয়ন বিএনপির কাউন্সিলে আওয়ামীলীগের নেতার কাছে মনোনয়ন ফরম বিক্রি করছেন। আওয়ামীলীগ নেতা রেজাউল করিম রনি আগে বিএনপির রাজনীতির সাথে জড়িত থাকলেও তিনি ২০১৪ সালে দিকে আ’লীগের যোগদান করেন। ছাত্র- জনতার রোষানলে হাসিনাসহ আ’লীগের নেতাকর্মীরা দেশ থেকে পালিয়ে গেলে, রেজাউল করিম রনি কতিপয় বিএনপির নেতার আশ্রায় নেন। তার পর থেকেই তিনি উপজেলার সাঘাটা ইউনিয়নের কাউন্সিলে অংশ গ্রহন করার জন্য তিনি মনোনয়ন ফরম সংগ্রহ করেন। অথচ দীর্ঘ দিনের রাজপথে পরিক্ষিত বিএনপির নেতা কর্মীদের ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। আ’লীগের এই র্পণবাসন কাউন্সিল প্রতিরোধ করার ঘোষনা দেওয়া হয়। বক্তারা আরও বলেন, আ’লীগের সাথে দীর্ঘদিন রাজনীতি করে সুবিধা নেওয়ার পর, নতুন করে বিএনপির সুবিধা নেওয়া জন্য তিনি মরিয়া হয়ে পড়ছেন। রেজাউলসহ আ’লীগের কর্মীদের ভোটার তালিকা থেকে বাদ দিতে হবে। এসব নব্য বিএনপিররা দলের জন্য একদিন কাল হয়ে দাঁড়াবে। অনতিবিলম্বে তার সদস্য পদও বাতিল করতে হবে। এছাড়া বিএনপি’র কাউন্সিল স্থগিত ও নির্বাচন কমিশন বিলুপ্তির দাবি জানানো হয়।
উল্লেখ্য আগামী কাল সোমবার সাঘাটা উপজেলার ৩নং সাঘাটা ইউনিয়নের কাউন্সিলের তারিখ ঘোষণা করছেন ভোটের দায়িত্বে থাকা নির্বাচন কমিশন।
পড়ুন: নোয়াখালীর কিডনি ডায়ালাইসিস ইউনিটে চুরির অভিযোগে ইউনিট বন্ধ ঘোষণা
দেখুন: কোরবানির হাট মাতাতে প্রস্তুত ফরিদপুরের ডন |
ইম/


