১৩ জুলাই ২০২৫ (রবিবার) বেলা ১১ টায়, জুলাই গণহত্যার বিচার দাবি ও গনঅভ্যুত্থানের এক বছর পূর্তিতে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট, ঢাকা কলেজ শাখার পক্ষ থেকে আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়েছে।
সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট, ঢাকা কলেজ শাখার সভাপতি নাহিয়ান রেহমান রাহাত এর সভাপতিত্বে এবং কলেজ শাখার সাধারণ সম্পাদক মশিউর রহমান এর সঞ্চালনায় আলোচনা করেন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট ঢাকা নগর শাখার সহ-সভাপতি নওশিন মুশতারি সাথী এবং ঢাকা কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক পারভীন সুলতানা হায়দার। এছাড়াও উপস্থিত ছিলেন ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক আনোয়ার মাহমুদ, সমাজবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. দিল্লুর রহমান এবং দর্শন বিভাগের প্রধান অধ্যাপক রওশন আরা বেগম।
সভায় বক্তারা বলেন, “এদেশের লাখো শিক্ষার্থী-জনতার আত্মত্যাগের বিনিময়ে গণঅভ্যুত্থান সফল হয়েছে। যার মাধ্যমে গত ১৫-১৬ বছর যাবত চলমান একটা ফ্যাসিস্ট সরকারের পতন হয়েছে। আমরা ছাত্র-জনতার যে অভূতপূর্ব লড়াই, সে লড়াইকে স্মরণ করতে চাই। যুগে যুগে মানুষের লড়াইটাই হচ্ছে শিক্ষণীয়। যে আওয়ামী লীগকে মানুষ অবিনশ্বর ভেবেছিল, যার কোনো পতন হবে না ভেবেছিল তাকেও যে দেশ ছাড়তে বাধ্য করা যায় সেটাই আমাদের শিক্ষা। পাশাপাশি জুলাইয়ের গণহত্যার বিচার এবং আহতদের সু-চিকিৎসা চাই।”
বক্তারা আরো বলেন, “অভ্যুত্থানের পরে যে সরকার দায়িত্বে এসেছেন তারাও জনগণকে প্রতারিত করছে। বিভিন্ন জায়গায় মব হচ্ছে, চাদাবাজি হচ্ছে, খুন, ধর্ষণ, ডাকাতি হচ্ছে—আইন শৃঙ্খলা পরিস্থিতি ও জনগণের জীবনের নিরাপত্তা দিতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে সরকার। আমরা এর তীব্র নিন্দা জানাই। এই সরকার গত ১ বছর ধরেই গণ-আকাঙ্খার বিপরীতে কাজ করছে বলেই আমরা মনে করি।
পড়ুন: সিলেটে সড়ক দুর্ঘটনায় এইচএসসি পরিক্ষার্থীর মৃত্যু
দেখুন: স্ত্রীর অনুরোধে কুমির হলেও আর মানুষ হতে পারেননি
ইম/


