১২/০২/২০২৬, ১২:০৭ অপরাহ্ণ
23 C
Dhaka
১২/০২/২০২৬, ১২:০৭ অপরাহ্ণ
বিজ্ঞাপন

রূপালী ব্যাংকের মালদহপট্টি শাখাটি ফুলবাড়ি বাসস্ট্যান্ডে স্থানান্তর

রূপালী ব্যাংক পিএলসি মালদহপট্টি শাখাটি ফুলবাড়ি বাসস্ট্যান্ড শাখা দিনাজপুর নামে ফুলবাড়ি বাসস্ট্যান্ড স্থানান্তর করা হয়েছে।

সোমবার (১৪ জুলাই) সকাল ১০টায় দিনাজপুর শহরের ফুলবাড়ী বাসস্ট্যান্ড এলাকায় ওয়ালি উল্ল্যা কমপ্লেক্সের দ্বিতীয় তলায় ভার্চুয়ালি যুক্ত হয়ে নতুন শাখার আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক কাজী মোঃ ওয়াহিদুল ইসলাম।

রূপালী ব্যাংক পিএলসি রংপুর বিভাগীয় কার্যালয়ের মহাব্যবস্থাপক মোঃ মোস্তফা হামিদের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন দিনাজপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. সেখ সাদেক আলী ও ব্যাংকের গ্রাহক সদর উপজেলা শহীদ জমির উদ্দিন স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোঃ আব্দুর হামিদ।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আদর্শ কলেজের সহকারি অধ্যাপক আহসান হাবিব, ব্যাংকের গ্রাহক ইউপি চেয়ারম্যান মোঃ আব্দুর রাজ্জাক, ব্যাংকের গ্রাহক বনায়ন নার্সারির স্বত্বাধিকারি সূর্য কুমার মল্লিক প্রমূখ।

উদ্বোধনী অনুষ্ঠানে রূপালী ব্যাংক পিএলসি দিনাজপুর জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার মোঃ শফিকুল ইসলাম, ফুলবাড়ী শাখার ম্যানেজার গৌতম চন্দ্র রায়সহ ব্যাংকের অন্যান্য কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন।

আধুনিক প্রযুক্তি ও উন্নত অবকাঠামোর সমন্বয়ে উত্তম সেবার নিশ্চয়তা নিয়ে নতুন আঙ্গিকে ব্যাংকিং কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে বলে অনুষ্ঠানে জানানো হয়।

বিজ্ঞাপন

পড়ুন: নারায়ণগঞ্জ জেলা ও রূপগঞ্জ উপজেলা প্রাইভেট হাসপাতাল ওনার্স এসোসিয়েশনের পরিচিতি ও সংবর্ধনা সভা অনুষ্ঠিত

এস/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন