33.3 C
Dhaka
০৩/০৩/২০২৬, ১৫:১১ অপরাহ্ণ
বিজ্ঞাপন

নরসিংদীর আদালতের কাঠগড়া থেকে পালিয়ে গেল অটো চুরি মামলার আসামী

চুরির মামলায় সন্দেহভাজন হিসেবে গ্রেপ্তার হওয়া এক আসামির পালিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। সোমবার (১৪ জুলাই) দুপুরে নরসিংদীর জেলা জজ আদালতের (ম্যাজিস্ট্রেট) কোর্টের কাঠগড়া থেকে আসামী পলায়নের এই ঘটনা ঘটে। পলায়নকারী আসামি রিয়াজুল ইসলাম হৃদয় (২৫) নরসিংদী জেলার রায়পুরা উপজেলার বালুয়াকান্দি গ্রামের দানা মিয়ার ছেলে।

বিজ্ঞাপন

নরসিংদী জজ কোর্ট পুলিশের পরিদর্শক মো: সাইরুল ইসলাম বলেন, ঘটনার সময় জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রুবায়েত আক্তার শিফার এজলাসে বিদ্যুৎ বিভ্রাট (লোডশেডিং) চলছিল। এই সুযোগে কাঠগড়ায় অবস্থানরত অটোরিকশা চুরির মামলার একমাত্র সন্দেহভাজন হিসেবে গ্রেপ্তার হওয়া আসামি রিয়াজুল ইসলাম হৃদয় পালিয়ে যায়। আসামি হৃদয়কে গত ৭ জুলাই একটি অটোরিকশা চুরি মামলার সন্দেহ ভাজন আসামি হিসেবে গ্রেপ্তার করে রায়পুরা থানা পুলিশ।

তিনি আরো জানান, পলাতক আসামি রিয়াজুল ইসলামের বিরুদ্ধে রায়পুরা থানায় একটি অটোরিকশা চুরির মামলা রয়েছে। ঘটনার পরপরই আদালত চত্বর ও আশপাশের এলাকায় তল্লাশি চালানো হয়। কোর্ট পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একাধিক দল তাকে আটক করতে অভিযান চালাচ্ছে। এই ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের পাশাপাশি দ্রুত গ্রেপ্তারের জন্য সংশ্লিষ্ট থানা ও অন্যান্য নিরাপত্তা সংস্থাকে অবহিত করা হয়েছে।

পড়ুন: দিনাজপুরে জিয়া পরিষদের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত

দেখুন: সড়ক আইন – যিনি গড়েন তিনি ভাঙেন

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন