20.7 C
Dhaka
০৩/০৩/২০২৬, ৭:৪১ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ মিছিল, কটুক্তি ও গুপ্ত সংগঠনের বিরুদ্ধে প্রতিবাদ

গুপ্ত সংগঠনের মাধ্যমে শিক্ষাঙ্গনে মব সৃষ্টির অপচেষ্টা, শিক্ষার সুষ্ঠু পরিবেশ নষ্ট এবং সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, লক্ষ্মীপুর জেলা শাখা।

সোমবার (১৪ জুলাই) বিকেলে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শহরের উত্তর তেমুহনী থেকে শুরু হয়ে বিক্ষোভ মিছিলটি দক্ষিণ স্টেশনে গিয়ে শেষ হয়। মিছিলটি শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে।

শেষে এক প্রতিবাদী সমাবেশে বক্তব্য দেন জেলা ছাত্রদলের সভাপতি খালেদ মাহমুদ ইব্রাহিম, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুনসহ অন্যান্য নেতৃবৃন্দ। নেতারা বলেন, শিক্ষাঙ্গনে অস্থিরতা তৈরির অপচেষ্টা ও অপশক্তির বিরুদ্ধে ছাত্রদল রাজপথে সক্রিয় থাকবে। পাশাপাশি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে কটুক্তির তীব্র নিন্দা জানান তারা।

বিক্ষোভ কর্মসূচিকে সফল ও প্রাণবন্ত করতে উপস্থিত ছিলেন সাবেক ছাত্রনেতা মাঈন উদ্দিন চৌধুরী রিয়াজ, মাহবুবুর রহমান লিটন, কামরুজ্জামান সোহেল, বদরুল ইসলাম শ্যামল, ফয়েজ আহমেদ, দেলোয়ার হোসেন শ্যামল ও সাইফুজ্জামান শরীফ। বিক্ষোভে জেলার বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।

বিজ্ঞাপন

পড়ুন : আন্তর্জাতিক মাদকবিরোধী দিবসে লক্ষ্মীপুরে বিতর্ক ও কুইজ প্রতিযোগিতা

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন