১৭/০২/২০২৬, ২:৫৫ পূর্বাহ্ণ
18 C
Dhaka
১৭/০২/২০২৬, ২:৫৫ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিএনপির ৩ দিনের কর্মসূচি

খালেদা জিয়ার মুক্তির দাবিতে, তিন দিনের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। শনিবার রাজধানীর নয়াপল্টনে সমাবেশ করবে দলটি।

বিজ্ঞাপন

বুধবার (২৬ জুন) দুপুরে নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে দল ও অঙ্গ সংগঠনের যৌথসভা শেষে সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ কর্মসূচি ঘোষণা করেন।

তিনি জানান, ঘোষিত কর্মসূচি অনুযায়ী আগামী শনিবার (২৯ জুন) নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশ অনুষ্ঠিত হবে। ১ জুলাই সারা দেশের সব মহানগরে এবং ৩ জুলাই) সারা দেশের জেলা সদরে সমাবেশ হবে।

মির্জা ফখরুল বলেন, খালেদা জিয়া গুরুতর অসুস্থ। মিথ্যা মামলায়, তাকে সাজা দিয়েছে সরকার। দেশের গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো সুপরিকল্পিতভাবে ধ্বংসের অভিযোগও আনেন তিনি।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন