পুরাতন রেট সিডিউল বাতিল করে ৮০ শতাংশ হারে নতুন রেট নির্ধারণের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড মিনি ঠিকাদার কল্যাণ সমিতি।
মঙ্গলবার (১৫ জুলাই) সকাল ১১টায় কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি-২ কার্যালয় চত্বরে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এই মানববন্ধনের আয়োজন করা হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন সংগঠনের নেতৃবৃন্দ মামুনুর রশীদ মজুমদার, খন্দকার জিহাদুল আমিন, পরিমলেন্দু দাসসহ আরও অনেকে।
কুমিল্লা জোন সভাপতি মো. নাছির উদ্দিন পরিচালনায় এ সময় উপস্থিত ছিলেন মো. সায়েম, মো. এনাম, মো. সালাহউদ্দিন, মো. জিল্লুর, মো. টিটু প্রমুখ।
বক্তারা জানান, ২০১৭ সালের পর থেকে একাধিকবার ভ্যাট, শ্রমিকের মজুরি ও পরিবহন ব্যয় বেড়েছে। অথচ মিনি ঠিকাদারদের পারিশ্রমিক এখনো পুরাতন রেট অনুযায়ী নির্ধারিত রয়েছে। একজন শ্রমিকের যেখানে আগে মাসিক বেতন ছিল ৬ থেকে ১০ হাজার টাকা, তা এখন বেড়ে ১৫ থেকে ২৫ হাজার টাকায় দাঁড়িয়েছে। পরিবহন খরচও দ্বিগুণ থেকে চারগুণ পর্যন্ত বেড়েছে।
মামুনুর রশীদ মজুমদার বলেন, “সরকারি বিভিন্ন দপ্তরে কাজের রেট বাড়ানো হলেও মিনি ঠিকাদারদের দাবি বারবার উপেক্ষিত হচ্ছে। অথচ দেশের প্রতিটি ঘরে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ পৌঁছে দিতে এই খাতের মানুষরাই নিরলসভাবে কাজ করছে।”
মানববন্ধন শেষে সংগঠনের পক্ষ থেকে কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি-২–এর জেনারেল ম্যানেজারের (জিএম) কাছে স্মারকলিপি প্রদান করা হয়।
এতে অবিলম্বে পুরাতন রেট সিডিউল বাতিল করে বাস্তবসম্মত নতুন হার নির্ধারণ এবং রেট ৮০ শতাংশ বৃদ্ধির দাবি জানানো হয়।
তিনি আরও বলেন, “আমরা একটি অরাজনৈতিক সংগঠন। তবে যৌক্তিক দাবিগুলো অবহেলিত হলে আমরা দরপত্র বর্জনসহ বিদ্যুৎ লাইনের নির্মাণ ও রক্ষণাবেক্ষণ কার্যক্রম স্থগিত করার মতো কঠোর কর্মসূচিতে যেতে বাধ্য হবো
পড়ুন: এসএসসিতে ময়মনসিংহ শিক্ষাবোর্ডে প্রথম ত্রিশালের তকি
দেখুন: সঠিক বাংলা ভাষা শিক্ষা থেকে বঞ্চিত প্রাথমিকের শিক্ষার্থীরা
ইম/


