সারাদেশে ‘আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি’ ও ষড়যন্ত্রমূলকভাবে দেশকে অস্থিতিশীল করার চেষ্টার প্রতিবাদে রাঙামাটিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৫ জুলাই) সকালে জেলা স্বেচ্ছাসেবক দলের আয়োজনে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি কাঁঠালতলী দলীয় কর্যালয় থেকে বের হয়ে শহরের প্রধান সড়ক ঘুরে বনরূপায় এসে সংক্ষিপ্ত সমাবেশ করে।
সমাবেশে বক্তব্য দেন- রাঙামাটি জেলা বিএনপির সাধারণ সম্পাদক মামুনুর রশীদ, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. সাইফুল ইসলাম শাকিল, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সাহিত্য ও গবেষণাবিষয়ক সম্পাদক হাফিজুর রহমার হাফিজ, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মো. জাহাঙ্গীর আলম তালুকদার প্রমুখ।
এসময় বক্তারা বলেন, সরকারের ছত্রছায়ায় গোপন অপতৎপরতায় অভ্যস্ত একটি গুপ্ত সংগঠন দেশে ধারাবাহিকভাবে মব সৃষ্টির মাধ্যমে মানুষ হত্যা করছে। সন্ত্রাসীদের প্রশ্রয় দিয়ে গড়ে তোলা হচ্ছে ভয়ংকর মব বাহিনী। একাত্তরের পরাজিত শক্তিরা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটিয়ে নির্বাচনকে পিছিয়ে নিতে ষড়যন্ত্র শুরু করেছে। বিএনপি ও অঙ্গ সংগঠন সকল ষড়যন্ত্রের রুখে দিতে মাঠে রয়েছে বলে বলেন বক্তারা।
দেখুন:জামায়াত-শিবিরকে জুলাই নস্যাতের দায় নিতে হবে: মানিকগঞ্জ স্বেচ্ছাসেবক দল
ইম/


