পটুয়াখালীর রাঙ্গাবালীতে কার্যকর ও অন্তর্ভুক্তিমূলক মৎস্যসম্পদ সেবা নিশ্চিতকরণে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানগুলোর মধ্যে আন্তঃসংযোগ স্থাপন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকাল ১০ টায় উপজেলা মৎস্যসম্পদ সম্মেলন কক্ষে বেসরকারি সংস্থা জাগোনারী প্রদৃপ্ত প্রকল্পের ও কেয়ার বাংলাদেশের কারিগরি সহযোগিতায় এ আয়োজন করা হয়। উপজেলার ছোটবাইশদিয়া, চরমোন্তাজ, চালিতাবুনিয়া ও মৌডুবি ইউনিয়নের বিভিন্ন এলাকার মৎস্য খামারী মৎস্য ব্যবসায়ী ও কৃষকদের নিয়ে এ কর্মশালা করা হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকতা আসাদুজ্জামান। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা সামুদ্রিক মৎস্য কর্মকর্তা শাহাদাৎ হোসেন।
এ কর্মশালায় মৎস্য খামারী ও কৃষকদের বিভিন্ন প্রশিক্ষন দেওয়া হয়। এছাড়াও কৃষক ও মৎস্য চাষিরা তাদের সমস্যার কথা তুলে ধরেন। অনুষ্ঠানে সঞ্চলনা করেন প্রদৃপ্ত প্রকল্পের সিনিয়র অফিসার ফরিদ উদ্দিন ও ফিল্ড ফ্যাসিলেটেটর জুয়েল মাহমুদ।
পড়ুন: জামায়াত-শিবিরকে জুলাই নস্যাতের দায় নিতে হবে: মানিকগঞ্জ স্বেচ্ছাসেবক দল
দেখুন: শিক্ষা সহায়ক পরিবেশের অভাবে দৃষ্টিশক্তি হারানোর ঝুঁকিতে শিক্ষার্থীরা
ইম/


