২০/০২/২০২৬, ২:০৮ পূর্বাহ্ণ
23 C
Dhaka
২০/০২/২০২৬, ২:০৮ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

ঝিনাইদহের কালীগঞ্জে নদীতে ঝাপ দিয়ে শিশু নিখোঁজ, মেলেনি খোঁজ

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার মাসলিয়া এলাকায় বন্ধুদের সাথে নদীতে ঝাঁপ দিয়ে নিখোঁজ হয়েছে নাইম ইসলাম (৮) এক শিশু। গত ২৪ ঘন্টায়ও মেলেনি খোঁজ। শিশু নাইম ইসলাম মাসলিয়া গ্রামের মহিদুল ইসলামের ছেলে ও মাসলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্র।

বিজ্ঞাপন

স্থানীয়রা জানায়, গতকাল সোমবার ৫ বন্ধুর সাথে নাইম মাসলিয়া গ্রামের ব্রীজের উপর থেকে ভৈরব নদীতে ঝাঁপ দেয়। এ সময় অন্যরা নদী থেকে উঠে গেলেও নাইম নিখোঁজ রয়েছে। খুলনা থেকে ডুবুরি দল ও স্থানীয়রা গত ২৪ ঘন্টায় তার মরদেহ উদ্ধার করতে পারেনি। নদীতে স্রোত ও প্রচুর পরিমাণে কচুরিপনা থাকায় উদ্ধার কাজ ব্যাহত হচ্ছে।

খুলনা ফায়ার সার্ভিস ডুবিরি দলের প্রধান লিডার সাইদুল ইসলাম বলেন অনেক বেশি কচুরিপানার জট ও নদীর প্রবল স্রোত উদ্ধার কাজে বাধা হচ্ছে।

পড়ুন: জামায়াত-শিবিরকে জুলাই নস্যাতের দায় নিতে হবে: মানিকগঞ্জ স্বেচ্ছাসেবক দল

দেখুন: বান্দরবানে সেনাবাহিনী উদ্যেগে শিক্ষা ও খেলার সামগ্রী বিতরণ

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন