বিজ্ঞাপন

নেত্রকোনার দুর্গাপুরে বিএনপির বিক্ষোভ মিছিল

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে ষড়যন্ত্র ও কটুক্তির প্রতিবাদে নেত্রকোনার দুর্গাপুরে বিএনপির বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৫ জুলাই) বিকেলে পৌর বিএনপি ও এর অঙ্গ-সংগঠনের আয়োজনে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

‘‘ষড়যন্ত্র হয়নি শেষ, সজাক থাকো বাংলাদেশ’’ এমন শ্লোগানে বিক্ষোভ মিছিল পৌরশহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় পৌর বিএনপি’র সাবেক যুগ্ন-আহবায়ক রিয়াজুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপি’র সাবেক যুগ্ম-আহবায়ক আলহাজ্ব জামাল উদ্দীন মাস্টার, পৌর বিএনপি’র সভাপতি আতাউর রহমান ফরিদ, সাধারণ সম্পাদক মো. হারেজ গণি, পৌর ছাত্র দলের সিনিয়র যুগ্ম-আহবায়ক হেলাল উদ্দিন, সদস্য সচিব নুরুজ্জামান জনি, পৌর সেচ্ছাসেবক দলের আহবায়ক মোশারফ হোসেন শাওন, সদস্য সচিব সোহেল আকাশ, পৌর শ্রমিক দলের সভাপতি মো. আলাল মিয়া, সাধারণ সম্পাদক আলিউল আজিম প্রমুখ।

এ সময় বক্তরা বলেন, তারেক রহমান বাংলাদেশের স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও দেশের তিন বারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ায় সুযোগ্য সন্তান এবং বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান। তারেক রহমানকে নিয়ে নানামুখী ষড়যন্ত্র চলছে। উনাকে নিয়ে কটুক্তি কোন ভাবেই মেনে নিবোনা।

দুর্গাপুরের বিএনপিকে নিয়ে যে ষড়যন্ত্র চলছে আমরা তা মেনে নিবোনা। দেশের সুন্দর পরিবেশকে অশান্ত না করে, গণতন্ত্রের ধারা বজায় রেখে দেশকে সামনে দিকে এগিয়ে নিতে সকলকে আহবান জানানো হয়। নয়তো যারা এই ষড়যন্ত্রের সাথে জড়িত আছেন, তাদের পরিনাম ভালো হবেনা মর্মেও সতর্ক করে দেয়া হয়।

বিজ্ঞাপন

পড়ুন : নেত্রকোনার কলমাকান্দায় ১১ বছর পর বিএনপির সম্মেলন

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন