০১/০৩/২০২৬, ৯:২৫ পূর্বাহ্ণ
24.9 C
Dhaka
০১/০৩/২০২৬, ৯:২৫ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

জুলাই গণহত্যার বিচারের দাবিতে কিশোরগঞ্জে ছাত্রশিবিরের ‘জুলাই দ্রোহ’ মিছিল

জুলাই গণহত্যার বিচারের দাবিতে কিশোরগঞ্জে ছাত্রশিবিরের ‘জুলাই দ্রোহ’ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

বিজ্ঞাপন

বুধবার (১৬ জুলাই) বেলা সোয়া ১২টায় শহরের শহীদি মসজিদের সামনে থেকে মিছিলটি শুরু হয়ে গুরুদয়াল সরকারি কলেজের সামনে গিয়ে শেষ হয়। মিছিল শেষে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

জেলা ছাত্রশিবিরের সভাপতি হাসান আল মামুনের নেতৃত্বে মিছিলে জেলা শাখার সেক্রেটারি ফকির মাহবুবুল আলম, বাইতুল মাল সম্পাদক আবু আহমেদ, অফিস সম্পাদক মোজাহিদ বিল্লাহ, ছাত্র আন্দোলনের সম্পাদক এইচ এম ফরহাদ ভূইয়া, গুরুদয়াল সরকারি কলেজ শাখার সভাপতি এমদাদুল হক ছাড়াও বিভিন্ন উপজেলা ও কলেজ শাখার নেতারা উপস্থিত ছিলেন।

সভাপতি হাসান আল মামুন বলেন, ‘জুলাই সনদ ও গণহত্যার বিচার দ্রুত বাস্তবায়ন করতে হবে। এটি শুধু অতীতের দায়বদ্ধতা নয়, গণতন্ত্র প্রতিষ্ঠার পথেও একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। আমরা অবিলম্বে দেশের সব বিশ্ববিদ্যালয় ও শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্র সংসদ নির্বাচন আয়োজনের দাবি জানাই। কারণ ছাত্রসমাজের অধিকার আদায়ে নির্বাচিত নেতৃত্ব অপরিহার্য। আজকের বাংলাদেশে আবারও নতুন করে চাঁদাবাজির সংস্কৃতি গড়ে উঠছে। এই চাঁদাবাজদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে।

পড়ুন: চট্টগ্রাম বন্দর চেয়ারম্যান এসএম মনিরুজ্জামানের দুর্নীতির অনুসন্ধানে নেমেছে দুদক

দেখুন: জুলাই গণ-অভ্যুত্থানের মালিকানা ছিনতাই করেও এনসিপি ব্যর্থ: ছাত্রদল

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন