27.3 C
Dhaka
০৬/০৩/২০২৬, ১০:৪৪ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

শ্রীবরদীতে বন্যহাতি কর্তৃক ক্ষতিগ্রস্তদের অনুদানের চেক প্রদান

শেরপুরের শ্রীবরদী সীমান্ত জনপদে খাদ্যের সন্ধানে ভারত থেকে লোকালয়ে নেমে আসা বন্য হাতির দ্বারা ক্ষতিগ্রস্ত ২৩টি পরিবারের মাঝে ক্ষতিপূরণের চেক বিতরণ করেছে ময়মনসিংহ বন বিভাগ। বুধবার (১৬ জুলাই) দুপুরে বালিজুরী রেঞ্জ অফিসের উদ্যোগে রেঞ্জ অফিসের রেস্ট হাউস চত্তরে এই অনুদানের চেক প্রদান করা হয়।

বালিজুরি রেঞ্জ কর্মকর্তা মো. সুমন মিয়ার সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ জাবের আহমেদ। এসময় বন বিভাগের বালিজুরী সদর বিট কর্মকর্তা আব্দুর রাকিবসহ হাতি দ্বারা ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্য, সামাজিক বনায়নের উপকার ভোগী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, বন বিভাগের কর্মকর্তা-কর্মচারী, ইআরটি দলের সদস্যরা উপস্থিত ছিলেন।

বালিজুরী রেঞ্জ কর্মকর্তা মো. সুমন মিয়া বলেন, ‘মানুষ হাতি দ্বন্দ্ব নিরসনে বন বিভাগ কাজ করে যাচ্ছে, বন্য হাতির আবাসস্থল নির্মাণে ইতিমধ্যেই আমরা রাজা পাহাড়ে ৪০ একর জমিতে বাগান নির্মাণ করছি। অত্র পাহাড়ি অঞ্চলের গ্রামবাসীদের জানমালের নিরাপত্তার জন্য বন বিভাগ ও স্বেচ্ছাসেবক টিম প্রতি রাতেই হাতি বিচরণ এলাকায় কাজ করছে।

প্রধান অতিথি বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শেখ জাবের আহমেদ বলেন, আজ ২৩টি পরিবারকে ৭লাখ ৮০ হাজার টাকার চেক দেয়া হলো। এছাড়াও হাতি কর্তৃক সকল ক্ষতিগ্রস্তদের পাশে সরকার সব সময় আছে। তবে হাতির সাথে কোন খারাপ আচরণ মোটেও কাম্য নয়। এসময় তিনি সীমান্তে বসবাসকারি সকল নাগরিকদের বন আইন মেনে চলার জন্য আহ্বান জানান।

বিজ্ঞাপন

পড়ুন: শেরপুরে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ ও মিছিল

এস/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন