গোপালগঞ্জে এনসিপির সমাবেশ চলাকালে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের হামলার প্রতিবাদে ঝিনাইদহ বাসটার্মিনাল মোড়ে ব্লকেড কর্মসূচি পালন করেছে জেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ । আজ বিকাল ৬টা থেকে সাড়ে ৬টা আধা ঘন্টা ব্লকেড কর্মসূচী পালন করে তারা ।
এ সময় উপস্থিত ছিলেন, ঝিনাইদহ জেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব সাইদুর রহমান, নারী নেতৃ রত্না খাতুনসহ অন্যান্য শিক্ষার্থীরা ।
তারা বক্তব্যে বলেন, এনসিপি’র ডাকা পথসভায় নিষিদ্ধ ছাত্রলীগ ও আওয়ামীলীগ গোপালগঞ্জে যেভাবে ন্যাক্কারজনকভাবে হামলা করেছে তার তীব্র প্রতিবাদ জানাচ্ছি । সরকার ও প্রশাসনকে বলবো যতদ্রুত সম্ভব এর সুষ্ঠু তদন্ত সাপেক্ষে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হোক । এমন ঘটনা সারা বাংলাদেশকে বিস্মিত করেছে । আমরা রাজপথে ছিলাম, আছি, থাকবো ।
এ সময় কিছু সময়ের জন্য গাড়ী যাওয়া আসায় বিঘ্ন ঘটে।
পড়ুন: ঝিনাইদহের কালীগঞ্জে পাঁচ দিন বন্ধ বাস সার্ভিস, যাত্রী-শ্রমিকদের ভোগান্তি
এস/


