১৪/০২/২০২৬, ১৩:৩৭ অপরাহ্ণ
27 C
Dhaka
১৪/০২/২০২৬, ১৩:৩৭ অপরাহ্ণ
বিজ্ঞাপন

গোপালগঞ্জে হামলার প্রতিবাদে কিশোরগঞ্জে বিক্ষোভ ও ব্লকেট কর্মসূচি

গোপালগঞ্জে ‘জাতীয় নাগরিক পার্টি’ (এনসিপি) আয়োজিত ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচিতে নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে কিশোরগঞ্জে ব্লকেট কর্মসূচি ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

১৬ জুলাই মঙ্গলবার বিকেলে কিশোরগঞ্জ জেলার বড়পুল মোড়ে ভৈরব- ময়মনসিংহ রাস্তায় টায়ারে আগুন জ্বালিয়ে ঘন্টাব্যাপী ব্লকেট কর্মসূচি পালন করে। এ সময় ভৈরব – ময়মনসিংহ রাস্তায় ঘন্টাব্যাপি যানবাহন চলাচল বন্ধ ছিলো।

এর আগে সাধারণ ছাত্র জনতা শহরের কালীবাড়ি মোড় থেকে বিভিন্ন স্লোগানে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে বড়পুল মোড়ে এসে শেষ করে।

এ সময় গোপালগঞ্জে এনসিপির শান্তিপূর্ণ জুলাই পদযাত্রা’ কর্মসূচিতে নেতাকর্মীদের ওপর হামলার তীব্র নিন্দা প্রকাশ করে ছাত্র জনতা বলেন, এই বর্বর হামলার প্রতিবাদে আগামী ১৭ জুলাই থেকে ‘বাংলা ব্লকেট’ নামে একটি শান্তিপূর্ণ কার্যকর প্রতিরোধ কর্মসূচি শুরু করবে।

বিজ্ঞাপন

পড়ুন : কিশোরগঞ্জে নিখোঁজের ১৮ ঘন্টা পর ফারিহার মরদেহ উদ্ধার করেছে স্থানীয়রা

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন