বিজ্ঞাপন

আখাউড়ায় ফ্ল্যাট থেকে রেলকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া পৌর শহরের মসজিদ পাড়া এলাকার একটি বহুতল ভবনের ফ্ল্যাট থেকে এনামুল হক (৪৭) নামে রেলওয়ের এক সহকারী লোকোমাস্টারের অর্ধগলিত ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৭ জুলাই) রাতে মসজিদ পাড়ার আব্দুল মান্নানের ছয়তলা ভবনের একটি ইউনিট থেকে এ মরদেহ উদ্ধার করা হয়। এনামুল কুষ্টিয়া জেলার বারুইপাড়ার লুৎফর রহমানের ছেলে।

পুলিশ ও স্থানীয় বাসিন্দারা জানান, এনামুল হক ভবনটির একটি ফ্ল্যাটে একা ব্যাচেলর হিসেবে ভাড়া থাকতেন। দীর্ঘ সময় তার কক্ষ থেকে দুর্গন্ধ বের হলে সন্ধ্যায় প্রতিবেশীরা বিষয়টি বাড়ির মালিককে জানান। পরে মালিক থানা পুলিশে খবর দেন। পুলিশ ফায়ার সার্ভিসের সহায়তায় দরজা ভেঙে ঘরে ঢুকে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করে।

আখাউড়া থানার ওসি মো. ছমিউদ্দিন বলেন, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এনামুল হক প্রায় এক সপ্তাহ আগে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। মরদেহটি অর্ধগলিত অবস্থায় ছিল। মরদেহ ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।”

আখাউড়া রেলওয়ে জংশনের লোকোসেড ইনচার্জ মো. মহসিন ভূঁইয়া জানান, এনামুল হক বাংলাদেশ রেলওয়ের পূর্বাঞ্চলে সহকারী লোকোমাস্টার পদে কর্মরত ছিলেন। স্ত্রীর সঙ্গে বিবাহবিচ্ছেদের পর তিনি একাই মসজিদ পাড়ার ওই বাসায় বসবাস করতেন।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

বিজ্ঞাপন

পড়ুন : আখাউড়ায় শিক্ষার্থীদের রং-তুলির আঁচড়ে জুলাই শহীদদের প্রতি শ্রদ্ধা

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন