বিজ্ঞাপন

সব ষড়যন্ত্র রুখে দেওয়ার সাহস বিএনপির আছে : ফারুক

সব ষড়যন্ত্রকে রুখে দেওয়ার সাহস বিএনপির আছে বলে মন্তব্য করেছেন দলের চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক। শুক্রবার (১৮ জুলাই) দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে জাতীয়তাবাদী মোটর চালক দলের আয়োজনে মানববন্ধনে অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন।

জয়নুল আবদিন ফারুক বলেন, তারেক রহমানকে উদ্দেশ করে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করা হচ্ছে—এটা সুষ্ঠু নির্বাচনের বিরুদ্ধে একটি ইঙ্গিত। আমরা বলতে চাই, সব ষড়যন্ত্র আমরা রুখে দেব। বিএনপির সে সাহস আছে। ষড়যন্ত্র ইতোমধ্যেই শুরু হয়ে গেছে। জনগণ বুঝে গেছে এর পেছনে কারা আছে।

প্রধান উপদেষ্টাকে উদ্দেশ করে তিনি বলেন, আপনি বলেছেন, ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন দেবেন। কিন্তু এখনো দিন-তারিখ জানাননি। দেরির কারণ হলো গোপালগঞ্জের সাম্প্রতিক নৃশংসতা। আমরা এখনো আপনার ওপর আস্থা রাখছি, সমর্থনও দিয়েছি। আশা করি, আপনি জনগণের অধিকার ও গণতন্ত্র ফিরিয়ে দেবেন।

তিনি আরও বলেন, বাংলাদেশের মানুষ একটি অবাধ ও নিরপেক্ষ নির্বাচন চায়। সেই নির্বাচন উপহার দেওয়ার দায়িত্ব অন্তর্বর্তী সরকারের। এই প্রক্রিয়ায় যারা ব্যর্থতা তৈরি করছে, তাদের খুঁজে বের করতে হবে।

মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হারুনুর রশিদ, নির্বাহী কমিটির সদস্য রহিমা শিকদার, মৎস্যজীবী দলের সদস্য ইসমাইল হোসেন সিরাজীসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

বিজ্ঞাপন

পড়ুন: এনসিপির ওপর হামলা নির্বাচন বানচালের ষড়যন্ত্রের অংশ: ফারুক

এস/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন