জুলাই গণহত্যার বিচারের দাবিতে ময়মনসিংহ দক্ষিণ জেলা মহানগর বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে কালো ব্যাজ ধারণ ও মৌন মিছিল টাউন হল মোড় হতে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়।
মৌন মিছিলে নেতৃত্ব দেন দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক জাকির হোসেন বাবলু, সদস্য সচিব রোকুনুজ্জামান সরকার, যুগ্ম আহবায়ক আলমগীর মাহমুদ, মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক অধ্যাপক আমজাদ আলী, ইত্তর বিএনপির যুগ্ম আহবায়ক মোতাহার হোসেন প্রমুখ।
বিজ্ঞাপন
পড়ুন : ময়মনসিংহের ত্রিশালে ৫০ লাখ টাকা ব্যয়ে সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন


